ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত 'গ' ইউনিটে ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন আরাফাত সামির আবির।
বি
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
রাজধানীর মুগদায় বাসার ভেতরে আগুন লেগে শিশুসহ একই পরিবারের দগ্ধ চারজনের মধ্যে মা ও ছেলের মৃত্যু হয়েছে। তারা হলেন- প্রিয়াঙ্কা (৩০) ও তার পাঁচ বছরে ছেলে অরূপ।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক-কর্মকর্তা ও গুরুত্বপূর্ণ দপ্তরের তথ্য সংবলিত অ্যাপ তৈরী করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সোমবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ‘টিচার্স ইনডেক্স’ নামক অ্যাপটির উদ্বোধন করা হয়।
তৃণমূল বনাম বিজেপি-র লড়াইয়ে আবার উত্তাল ভারতের ত্রিপুরা। ঘটনার সূত্রপাত শনিবার রাত থেকে, সোমবারও উত্তেজনা ছিল পুরোমাত্রায়। ত্রিপুরায় পুরসভা নির্বাচন আসন্ন। আগরতলায় তাই তৃণমূলের নেতা ও নেত্রীরা নিয়মিত যাচ্ছেন।
রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থী ধর্ষণের মামলায় এখতিয়ারবহির্ভূত পর্যবেক্ষণ দিয়ে সমালোচিত ঢাকার সপ্তম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সাবেক বিচারক মোছা. কামরুন্নাহারের ফৌজদারি বিচারিক ক্ষমতা কেড়ে নেয়া হয়েছে।সুপ্রিম কোর্টের মুখপাত্র ও স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
নানা আয়োজনের মধ্যদিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আগামী ২৪ নভেম্বর সারাদেশে জেলা প্রশাসন বরাবর স্মারকলিপি পেশ করবে বিএনপি। সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি’র আন্দোলনকে আওয়ামী লীগ ভয় পায় না।তিনি বলেন, ‘বিএনপি এক দফা অথবা দশ দফা আন্দোলন করুক, তাতে আওয়ামী লীগের কিছু যায় আসে না, কারণ আওয়ামী লীগ আন্দোলনে ভয় পায় না।’
মুনজুরুল ইসলাম নাহিদ( ইবি): প্রতিষ্ঠার ৪২ বছর শেষ করে ৪৩ এ পা দিয়েছে স্বাধীন বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম সরকারি বিদ্যাপীঠ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। ১৯৭৯ সালের ২২ নভেম্বর যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি।