অবশেষে ‘ইহুদি বিদ্বেষ’ আর ‘চুরি’ বিতর্কের জেরে পদত্যাগ করলেন হার্ভার্ড বিশ্ববিদ্যায়ের প্রেসিডেন্ট ক্লাউডিন গে। গাজা যুদ্ধকে কেন্দ্র করে ক্যাম্পাসে ‘ইহুদি বিদ্বেষ’ বাড়া নিয়ে মন্তব্যের পর থেকে তার বিরুদ্ধে গবেষণাপত্রে চুরি করার অভিযোগ ওঠে।
বি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, যেদিন মনোনয়ন দাখিল করেছে সেই দিনই তো নির্বাচন হয়ে গেছে। তাই বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ কোনো গুরুত্ব বহন করে না।
ইরান সমর্থিত ইয়েমেনী বিদ্রোহী গ্রুপ হুতি লোহিত সাগরে বাব এল মান্দেব প্রণালীর কাছে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে দু’টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারের সুবিধাভোগী সোয়া তিন কোটি ভোটারের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে।
আদালতকে রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে টেনে আনা বিএনপির অন্যায় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নির্বাচনি ক্যাম্পে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মেহেরপুরে আমবাগানে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে সোহানুর রহমান সোহান (৩৫) নামের এক কৃষক আহত হয়েছেন।
বরিশাল নগরীর সদর রোডে বিএনপি’র লিফলেট বিতরণ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। বাধা উপেক্ষা করে লিফলেট বিতরণ করার চেষ্টা করলে পুলিশ তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এতে বিএনপি’র অন্তত ১০ জন আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে জেলা বিএনপি’র আহ্বায়কসহ ৫ জনকে আটক করে।
কুমিল্লা-২ আসনে নৌকার প্রার্থী সেলিমা আহমাদ মেরী এমপি বলেছেন, সমৃদ্ধিশীল ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। ৭ জানুয়ারি নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকাকে বিজয়ী করতে হবে।
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক হিসেবে নিউজিল্যান্ড দলে ফিরেছেন কেইন উইলিয়ামসন। আগামী ১২ জানুয়ারি থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।