জোনাথন ট্রটের কোচিংয়ে ভারত বিশ্বকাপে সবাইকে চমকে দেয় আফগানিস্তান। দলের অসাধারণ পারফরম্যান্সের পর ইংলিশ কোচকে লম্বা সময়ের জন্য ধরে রাখতে চায় এশিয়ার দলটি। সেই পথে কিছুটা এগিয়েও গেছে তারা। আফগানদের প্রধান কোচ হিসেবে চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাবে রাজি হয়েছেন ট্রট।
বি
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টা থেকে অনলাইনে শুরু হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন। যা চলবে আগামী ১৮ জানুয়ারি রাত সাড়ে ১১টা পর্যন্ত। তবে ২০ জানুয়ারি রাত ১১টা ৫৯ পর্যন্ত দেওয়া যাবে ভর্তি আবেদন ফি।
গত বছরের ডিসেম্বর মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ২৬৬ কোটি ৭৪ লাখ ৬০ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী, অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার বিজিবির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ছাত্রলীগের সভাপতি মো. আরাফাত ইসলাম খান সাগরের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের এক জরুরী সিদ্ধান্তে গত মঙ্গলবার (২ জানুয়ারী) তার (সাগর) বহিষ্কারাদেশ শর্তসাপেক্ষে প্রত্যাহার করা হয়।
কক্সবাজার-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য শাহীন আক্তারের নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় বিএনপির আরও চারজন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
তৃতীয় দিনের মতো আদালত বর্জন কর্মসূচি পালন করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। সরকারের পদত্যাগ, গণতন্ত্র, আইনের পুনঃপ্রতিষ্ঠা এবং বিচারের নামে অবিচার বন্ধের দাবিতে বিএনপির চলমান অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করেছেন তারা।
ময়মনসিংহের ফুলপুর উপজেলার শাহাপুরে অবস্থিত জাকিয়া বিড়ি ফ্যাক্টরী ও চরপাড়ায় রুমি বিড়ির ডিলারের বাড়িতে অভিযান চালিয়ে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া বিপুল পরিমান নকল ব্যান্ডরোলযুক্ত অবৈধ কমদামী বিড়ি জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
হবিগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী শাহেদ গাজী ও হবিগঞ্জ-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী শংকর পাল নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন।
টি-২০ এবং ওডিআই সিরিজে ভারত তার দাপট দেখাতে পারলেও টেস্টে সিরিজে এসে তা একেবারে উবে গেছে। সেঞ্চুরিয়ানে প্রথম টেস্টেই লজ্জার হার হারায় সিরিজে ১-০ তে পিছিয়ে রয়েছে ভারত।