বি

কাল থেকে ঈদে ট্রেনের অগ্রিম ফিরতি টিকিট বিক্রি শুরু

কাল থেকে ঈদে ট্রেনের অগ্রিম ফিরতি টিকিট বিক্রি শুরু

আগামী ২২ এপ্রিলকে পবিত্র ঈদুল ফিতরের দিন ধরে ট্রেনের অগ্রিম ফিরতি টিকিট বিক্রি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এবারই প্রথমবারের মতো শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল শনিবার (১৫ এপ্রিল) সকাল ৮টা থেকে ৬ দিনব্যাপী এই টিকিট বিক্রি করা হবে।

সৌদি আরবে হবে বিশ্বের সবচেয়ে ধনী টি২০ লিগ!

সৌদি আরবে হবে বিশ্বের সবচেয়ে ধনী টি২০ লিগ!

বিশ্বের সবচেয়ে ধনী টি২০ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা করছে সৌদি আরব সরকার। পরিকল্পনাটি সফল হলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকেও (আইপিএল) ছাপিয়ে যাবে মধ্যপ্রাচ্যের এই দেশটি।

বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় মেসি

বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় মেসি

সম্প্রতি যুক্তরাস্ট্রের সাময়িকী ‘টাইম’ প্রকাশিত ২০২৩ সালের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় জায়গা করে নিয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেও ঠাঁই পেয়েছেন এই তালিকায়।

ঈদের পাঁচ দিন বন্ধ থাকবে পুঁজিবাজার

ঈদের পাঁচ দিন বন্ধ থাকবে পুঁজিবাজার

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ৫ দিন বন্ধ থাকবে শেয়ারবাজার। এর মধ্যে সাপ্তাহিক ছুটি থাকছে ২ দিন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জার্মানির অনুমোদন, যুদ্ধবিমান পাচ্ছে ইউক্রেন

জার্মানির অনুমোদন, যুদ্ধবিমান পাচ্ছে ইউক্রেন

পোল্যান্ডের অনুরোধে ইউক্রেনকে সোভিয়েত নকশায় তৈরি পাঁচটি মিগ–২৯ যুদ্ধবিমান দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে জার্মানির সরকার। ইউক্রেনে রুশ বাহিনীর আগ্রাসন মোকাবিলায় কিয়েভকে মিগ–২৯ যুদ্ধবিমান দিতে অনুরোধ করেছিল ইউক্রেনের প্রতিবেশী দেশ পোল্যান্ডের সরকার।

নোবিপ্রবির ১৪ শিক্ষার্থীকে বহিষ্কার

নোবিপ্রবির ১৪ শিক্ষার্থীকে বহিষ্কার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শৃঙ্খলা বোর্ডের সিদ্ধান্তক্রমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষাবর্ষের মোট ১৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। আরও ১১ শিক্ষার্থীকে জরিমানা ও সতর্ক করা হয়েছে।

ইবিতে প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু ১০ মে

ইবিতে প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু ১০ মে

নিজস্ব পদ্ধতিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এ, বি, সি ও ডি ইউনিটে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভর্তিচ্ছুদের আবেদন আগামী ১০ মে থেকে শুরু হয়ে চলবে ২৭ মে পর্যন্ত।

সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ পাচ্ছে কুতুবদিয়া

সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ পাচ্ছে কুতুবদিয়া

কক্সবাজারের কুতুবদিয়ায় প্রথমবারের মতো জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। বুধবার রাত থেকে সাগরের তলদেশ দিয়ে সাবমেরিন কেবলের মাধ্যমে কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্রে বিষয়টি জানা গেছে।

দুর্নীতি মামলায় তারেক-জোবায়দার বিচার শুরু

দুর্নীতি মামলায় তারেক-জোবায়দার বিচার শুরু

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।