বিশ্ব ওরাল হেলথ ডে উপলক্ষে দাঁতের চিকিৎসা বিষয়ক সেমিনার করেছে ডেন্টাল ইমপ্লান্ট এসোসিয়েশন অফ বাংলাদেশ(ডিয়াব)। রোববার (১৯মার্চ) রাজধানীর গুলশানের এক অভিজাত হোটেলে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়।
বি
রাজধানীর বনানী ক্লাব থেকে আটক মুন্সীগঞ্জ বিএনপির ৫৫ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
রাজধানীর বনানী থেকে বিএনপি’র প্রায় ৫৩ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার দিবাগত রাত ১টার দিকে বনানী থানা ও ডিবি পুলিশ তাদের আটক করে।
বিদেশী বহুজাতিক কোম্পানীর ষড়যন্ত্র থেকে বিড়ি শিল্পকে বাঁচাতে এবং বিড়ির শুল্ক বৃদ্ধি প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে টাঙ্গাইল জেলা বিড়ি শ্রমিক ইউনিয়ন। সোমবার (২০ মার্চ) সকাল ১১ টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধন শেষে টাঙ্গাইল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বরাবর চার দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন শ্রমিকরা।
হবিগঞ্জে অর্নির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। রোববার (১৯ মার্চ) রাত ৮টায় জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সজীব আলী ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।সোমবার (২০ মার্চ) সকাল থেকে যথারীতি হবিগঞ্জে সব ধরনের গণপরিবহন চলাচল করছে।
মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
বিশ্বব্যাপী অর্থনৈতিক বিপর্যয় এড়ানোর লক্ষ্যে সরকারের মধ্যস্ততায় ৩.২৪ বিলিয়ন ডলারে বৈশ্বিক বিনিয়োগ ব্যাংক ক্রেডিট সুইস কিনে নিয়েছে সুইজারল্যান্ডের বৃহত্তম ব্যাংক ইউবিএস।
ইবি প্রতিনিধি :ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ব্রিটিশ বিরোধী আন্দোলন নিয়ে নির্মিত নাটক ‘অরুণোদয়ের পথে’ মঞ্চস্থ হয়েছে। রোববার (১৯ মার্চ) বেলা ১২টার দিকে নবীন বৈজয়ন্তী উৎসব উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চে নাট্যকার সলিল চৌধুরী রচিত নাটকটি মঞ্চায়ন হয়।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, দেশের জনগণ কখনই বিএনপি-জামায়াত জোটকে ক্ষমতায় আসতে দেবে না।তিনি বলেন, ‘বোমাবাজি, গুলি ও গ্রেনেড হামলাকারী, ১০ ট্রাক অস্ত্র চোরাকারবারি, মানুষের ও এতিমের অর্থ আত্মসাৎকারীরা কোনো দিন এদেশে ক্ষমতায় আসতে পারবে না। বাংলাদেশের মানুষ তাদের কখনো মেনে নেবে না।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বাধীনতার ঘোষণা দেওয়ার বৈধ অধিকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়া আর কারো ছিল না।