হবিগঞ্জে সদর হাসপাতালে অ্যাম্বুলেন্স পার্কিং সুবিধাসহ ৯ দফা দাবি আদায়ে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।
বি
ফরাসি সরকারের পেনশন সংস্কার আইনের প্রতিবাদে আবারও রাজধানী প্যারিসের কেন্দ্রস্থলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে প্রতিবাদকারীরা। স্থানীয় সময় শুক্রবার রাতে কয়েক হাজার বিক্ষোভকারী আগুন ধরিয়ে ও পুলিশের দিকে আতশবাজি ছুঁড়ে তাদের প্রতিবাদ জানায়।
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ‘জুনিয়র অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩১ মার্চ।
বগুড়ার সোনাতলায় জমি নিয়ে বিরোধে মো. তাহেরুল ইসলাম (৪০) নামের এক কৃষক প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন। শনিবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার ছাইতানতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাহেরুল ওই গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে। তার মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার পশ্চিম উপলতা ভূঁইয়া বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফাহিম (৭) ও ফাহিমা আক্তার (১৬) নামে ভাই বোনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানের জামান পার্কের বাসভবন থেকে অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধারের দাবি করেছে পাঞ্জাব পুলিশ।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, পাকিস্তানি জেনারেলরা পরাজিত হয়ে বাংলাদেশ থেকে চলে গেছে কিন্তু তাদের প্রেতাত্মা স্বাধীনতা বিরোধীরা এদেশে এখনো রয়ে গেছে ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির হাতে ক্ষমতা গেলে বাংলাদেশ সাম্প্রদায়িক শক্তির অভয়ারণ্যে পরিণত হবে।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। শনিবার (১৮ মার্চ) সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা খান।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব অনুষদভূক্ত দা’য়াওহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বিভাগটির অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে শনিবার দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।