সোমালিয়ার রাজধানীতে গুরুত্বপূর্ণ সরকারি অফিসের কাছে সড়কের ব্যস্ত মোড়ে শনিবার দুটি গাড়ি বোমা বিস্ফোরিত হলে শিশুসহ বহুসংখ্যক বেসামরিক মানুষ নিহত হয়। বিষয়টি দেশটির জাতীয় পুলিশ জানিয়েছে।
বোমা বিস্ফোরণ
মিয়ানমারের ইয়াঙ্গুনের কুখ্যাত ইনসেইন কারাগারে বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। বিবিসি বার্মিজকে স্থানীয়রা জানান, বুধবার সকালে দুটি পার্সেল বোমা ওই কারাগারের প্রবেশপথে বিস্ফোরিত হয়। এতে কারাগারের তিন কর্মকর্তা ও পাঁচজন দর্শনার্থী মারা যান।
গাড়িবোমা বিস্ফোরণে নিহত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ আলেকজান্ডার দুগিনের মেয়ে দারিয়া দুগিন। শনিবার মস্কোর অদূরে জাতীয় সড়কের উপর তার গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে দারিয়ার দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়।
একটি বোমা বিস্ফোরণের ঘটনায় কেনিয়ার পুলিশ এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করেছে। সোমালিয়া সীমান্তের কাছে উত্তর-পূর্ব কেনিয়ায় একটি বাস রাস্তা দিয়ে যাওয়ার সময় বিস্ফোরণটির শিকার হয়। সেই ঘটনায় ১৩ জন যাত্রী নিহত ও অন্যান্যরা আহত হন।
পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরের এক বাজারে বোমা বিস্ফোরণে অন্তত তিন জন নিহত ও ২৬ জন আহত হয়েছেন।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগরে দুই গ্রুপের সংঘর্ষে শতাধিক হাত বোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
আফগানিস্তানের রাজধানী কাবুলে দুইটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে অন্তত ১৯ জন ব্যক্তি নিহত হয়েছেন।মঙ্গলবার কাবুলের ১০ম ডিস্ট্রিক্টে সরদার মোহাম্মদ দাউদ খান সামরিক হাসপাতালের কাছে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
দক্ষিণ ইয়েমেনের এডেন বিমান বন্দরে গাড়ি বোমা হামলায় ১২ জন নিহত হয়েছে। রোববার এডেনভিত্তিক দক্ষিণ ইয়েমেনের সরকারের তথ্যমন্ত্রী এক বিবৃতিতে এই খবর জানান।
পৃথক বোমা বিস্ফোরণে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ৫ সামরিক সৈন্য নিহত হয়েছেন। বুধবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন। এখনো কেউ এ হামলার দায় স্বীকার করেনি। স্থানীয় বাসিন্দারা হামলার বিচার দাবি করেছেন।
আফগানিস্তানের রাজধানী কাবুলের এক মসজিদের বাইরে বোমা বিস্ফোরণে বহু হতাহত হয়েছে। রোববার কাবুলের ঈদগাহ মসজিদের কাছে এই বিস্ফোরণ ঘটে।