শক্তিশালী ঘূর্ণিঝড় এবং ভারী বন্যায় লিবিয়ার পূর্বাঞ্চলে গত দুই দিনে কমপক্ষে ১৫০ জনের প্রাণহানি ঘটেছে। প্রাকৃতিক এই দুর্যোগে নিখোঁজ রয়েছেন আরও কয়েক ডজনের বেশি মানুষ।
ভয়
আফ্রিকার দেশ মরক্কোতে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৬৩২ জনের মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
মরক্কোতে ভয়াবহ ভূমিকম্পের আঘাত হেনেছে। ভূমিকম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৮।
বাংলাদেশে ভয়ঙ্কর রূপ নিয়েছে ডেঙ্গু সংক্রমণ। মশাবাহিত এই ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে প্রতিদিনই মারা যাচ্ছে মানুষ। আক্রান্ত হয়ে দৈনিক হাসপাতালে ভর্তি হচ্ছে বহু সংখ্যক রোগী। বাংলাদেশের এই পরিস্থিতিকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ডেঙ্গু সংক্রমণ বলে আখ্যায়িত দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
ব্রাজিলে ভয়াবহ ঘূর্ণিঝড়ে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দেশটির দক্ষিণাঞ্চলে এই ঘূর্ণিঝড় আঘাত হানে। এতে বাস্তুচ্যুত হয়েছে আরও অন্তত কয়েকশ মানুষ।
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৫২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভয়াবহ হয়ে উঠছে বন্যা পরিস্থিতি। সবশেষ সরকারি বুলেটিনে বলা হয়েছে, বন্যায় প্রায় দুই লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
দক্ষিণ-পূর্ব ইউরোপীয় দেশ রোমানিয়ায় একটি জ্বালানি স্টেশনে পৃথক দুটি ভয়াবহ বিস্ফোরণে ৪৭ জন হতাহত হয়েছেন। এর মধ্যে একজন নিহত এবং আহত হয়েছেন আরও ৪৬ জন।
পাকিস্তানে পূর্ব পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকা পানির তলায় চলে গেছে। এক লাখেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। গত জুন মাস থেকে শুরু হওয়া বন্যায় এখনো পর্যন্ত ১৭৫ জনের বেশি মানুষ মারা গেছেন বলে বিপর্যয় মোকাবিলা সংস্থা জানিয়েছে।
উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৫ জনই মেক্সিকান নাগরিক। এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন যাত্রী। দুর্ঘটনাকবলিত বাসটির যাত্রীদের মধ্যে অনেকে অভিবাসী ছিলেন।