নরসিংদীতে বিনামূল্যে মদ না দেওয়ায় শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় দগ্ধ দেশীয় মদের দোকানের ম্যানেজার তানভীর আহমেদ রাব্বি (৩০) মারা গেছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় প্রধান আসামি নিরালা আবাসিক হোটেলের মালিক জাহাঙ্গীর সরকারসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।