জার্মানির মধ্যাঞ্চলীয় উর্জবুর্গ শহরে ছুরিকাঘাতে অন্তত ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ৬ জন। এ ঘটনায় অস্ত্রধারী সোমালিয়ার এক নাগরিককে আটক করেছে পুলিশ। খবর বিবিসির।
মা
চীনে একটি মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রে আগুন লেগেছে। এ ঘটনায় দগ্ধ হয়ে ১৮ জন মারা গেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় দিবাগত রাত ৩টার দিকে দেশটির হেনান প্রদেশে আগুন লাগে। এতে ১৮ জন মৃত্যু ও আরো ১৬ জন আহত হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে অনুমোদন দিয়ে দিয়েছেন, সরকারি চাকরি পেতে হলে প্রত্যেককে ডোপ টেস্টের আওতায় আসতে হবে। ডোপ টেস্টে কেউ যদি পজিটিভ হয়, তবে সে সরকারি চাকরি পাবেন না। শুধু নিয়োগ প্রার্থীরা না, যারা ইতোমধ্যে যোগদান করেছেন আমরা তাদেরও ডোপ টেস্টের আওতায় নিয়ে আসছি।
মিয়ানমারে সামরিক ক্যু’র পর অভ্যন্তরীণ সহিংসতায় অন্তত দুই লাখ ৩০ হাজার মানুষ উদ্বাস্তু হয়েছে। জাতিসংঘ গতকাল (বৃহস্পতিবার) এ তথ্য জানিয়েছে। মিয়ানমারের সামরিক বাহিনী অং সান সুচির সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের কয়েক মাস পরে এসে জাতিসংঘ এ তথ্য দিল।
চলতি শিক্ষাবর্ষের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি দিয়েছে শিক্ষা বোর্ড। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৭ জুন থেকে ফরম পূরণ শুরু হবে। আর শেষ হবে ৭ জুলাই। ফরম পূরণ প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন করবে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান। স্বাস্থ্যবিধি মেনে ফরম পূরণ কার্যক্রম পরিচালিত হবে।
যশোর প্রতিনিধি: মিথ্যে কাজের প্রলোভন দেখিয়ে যশোর বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় মানব পাচারকারী ও মাদক ব্যবসায়ী আনিছুর আটক করেছে বিজিবি। এসময় তার কাছ থেকে ১০০ পিছ ইয়াবা জব্দ করেছে। পাচার হতে যাওয়া ইউনুস আলীকে উদ্ধার করেছে ৪৯ বিজিবি।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কোনো ধরনের বৈঠকে রাজি নয় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। রাশিয়ার সাথে বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন জার্মানি ও ফ্রান্সের প্রেসিডেন্ট। কিন্তু তা বাতিল করে দিয়েছে ইইউ। একইসাথে রাশিয়ার বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে ইইউ।
পাবনা জেলায় করোনা পরিস্থিতি ক্রমান্বয়ে খারাপের দিকে ধাপিত হচ্ছে। গত ২৪ ঘন্টায় এজন মারা গেছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা হলো ২৫। আর নতুন করে আরো ৯৮ জনের দেহে করোনা সংক্রমিত হয়েছে। বুধবার আক্রান্ত হয়েছিল ৮৮জন। মারা যায় ২ জন।করোনা পরিস্থিতি বিবেচনা করে এবং রাজশাহী বিভাগে করোনা সংক্রমনের হার ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পাবনায় জেলা পুলিশের উদ্যোগে শুরু হয়েছে জনসচেতনতামূলক মাস্ক আপ ক্যাম্পেইন।
ইভ্যালি-আলেশা মার্টসহ ১০ ই-কমার্সের সাথে ক্রেডিট, ডেবিট ও প্রি-পেইড কার্ডের লেনদেন বন্ধের ঘোষণা দিয়েছে ব্যাংক এশিয়া ও ঢাকা ব্যাংক।এর আগে ব্র্যাক ব্যাংকও ওই ১০ প্রতিষ্ঠানের সাথে লেনদেন বন্ধ করে দেয়।
আরবি ১২ মাসের মধ্যে একাদশ মাসটি হলো জিলকদ। যার আরবি নাম ‘জুল-আল-কাআদাহ’। ফারসিতে বলা হয় ‘জিলকাআদা’, উর্দুতে ‘জিলকাআদ’ বাংলায় ‘জিলকদ’। ‘জুলকাআদাহ’ শব্দের অর্থ হলো বসা, স্থির হওয়া বা বিশ্রাম নেয়া।