মা
গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া বলেছেন, পূর্ব জেরুসালেমের আল-আকসা মসজিদ মুক্ত না হওয়া পর্যন্ত ইসরাইলের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে।
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কাদুনায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইব্রাহিম আত্তাহিরু নিহত হয়েছেন।
পাকিস্তানের উত্তরাঞ্চলে শুক্রবার (২১ মে) ইসরাইল বিরোধী একটি মিছিলে বোমা হামলা হয়েছে। এতে অন্তত ছয় ব্যক্তি নিহত এবং আরও অনেকে আহত হয়েছে। ফিলিস্তিনের গাজায় ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে একটি স্থানীয় ধর্মীয় গোষ্ঠী এ মিছিলের আয়োজন করেছিল। বেলুচিস্তান প্রদেশের একটি প্রত্যন্ত শহর চামনে এ ঘটনা ঘটে।
রাজধানীর পল্লবীতে সাহিনুদ্দীন নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় লক্ষ্মীপুর-১ আসনের সাবেক এমপি ও ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়ালের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছেন যে তারা হামাসের বেশ ক্ষতি করেছেন, গাজার নিয়ন্ত্রণকারী এই গ্রুপটির শক্তি বেশ খর্ব করা সম্ভব হয়েছে। কিন্তু গাজায় বিপুল সংখ্যক বোমা ফেলেও ওই লক্ষ্য অর্জনের সরকারি দাবির ব্যাপারে ইসরাইলিরা সংশয়ে রয়েছে। আবার ইসরাইলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও বিপদে রয়েছেন।
রাজধানীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
ইসরাইলকে পরাজিত করে গাজা যুদ্ধে হামাসের বিজয় হয়েছে। টানা ১১ দিনের যুদ্ধের পর ইসরাইল অস্ত্রবিরতিতে সম্মত হওয়ায় এমনটাই দাবী করছেন গাজা উপত্যকা হামাসের রাজনৈতিক ব্যুরোর দ্বিতীয় সর্বোচ্চ নেতা খলিল আল-হাইয়া। মিশরের মধ্যস্ততায় ইসরাইল এবং হামাসের মধ্যে যুদ্ধ বিরোতি হয়েছে। খবর আল জাজিরা
সৌদি আরবগামী সব ফ্লাইট পরিচালনা ২০ মে থেকে ২৪ মে পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সৌদি কর্তৃপক্ষের সৌদি আবর গমনের কিছু বিধি নিষেধের কারেণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
গাজা উপত্যকায় ইসরাইলের ভয়াবহ আক্রমণের মধ্যেও নিজেদের অবস্থানে দৃঢ়প্রতিজ্ঞ রয়েছে প্রতিরোধ আন্দোলন হামাস। তারা ইসরাইলের সাথে যুদ্ধবিরতির জন্য দুটি বিশেষ শর্ত দিয়েছে। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অবশ্য বলেছেন, তিনি হামলা অব্যাহত রাখবেন। তবে ইসরাইলি ও বিভিন্ন সূত্রের খবরে বলা হচ্ছে, আগামীকাল শুক্রবার দু'পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হতে পারে।