মা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সমাপ্তির সম্ভাব্য ৫ চিত্র

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সমাপ্তির সম্ভাব্য ৫ চিত্র

যুদ্ধের ঘনঘটার মধ্যে সামনে কী ঘটতে যাচ্ছে তা অনুমান করা সত্যিই কঠিন। যুদ্ধক্ষেত্রের নানা খবর, কূটনৈতিক দৌড়ঝাঁপ, হতাহতদের স্বজনদের বিলাপ আর বাস্তচ্যুতদের দুর্ভোগ-এগুলোর মধ্যে মানসিকভাবে দিশেহারা হয়ে যাওয়া খুবই স্বাভাবিক। কিন্তু তার মধ্যেও বিশ্লেষকরা বুঝে ওঠার চেষ্টা করছেন যে আগামী দিনগুলোতে ইউক্রেনের এই সংঘাত ঠিক কোন দিকে যেতে পারে।

রাশিয়ায় নিষিদ্ধ বিবিসি, জার্মান সম্প্রচার ডয়েচে ভেলে

রাশিয়ায় নিষিদ্ধ বিবিসি, জার্মান সম্প্রচার ডয়েচে ভেলে

ইউক্রেনে রুশ অভিযানের পর থেকে রাশিয়ায় স্বাধীন সংবাদমাধ্যমের ওপর নানা ধরনের চাপ আসছে।এরই মধ্যে বিবিসির রুশ ভাষা বিভাগের ওয়েবসাইট রাশিয়ায় নিষিদ্ধ করা হয়েছে।পাশাপাশি ডয়েচে ভেলে, রেডিও লিবার্টি এবং মেডুজা মিডিয়া আউটলেটের মতো প্রতিষ্ঠানগুলোকেও রাশিয়ায় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

রাশিয়ার ওপর আর কোন নিষেধাজ্ঞা নয়: পুতিন

রাশিয়ার ওপর আর কোন নিষেধাজ্ঞা নয়: পুতিন

প্রেসিডেন্ট পুতিন হুঁশিয়ার করেছেন এই বলে যে যারা ইউক্রেনে রুশ অভিযানের বিরোধিতা করছে, তারা যেন তার দেশের ওপর আরও নিষেধাজ্ঞা জারি করে পরিস্থিতির অবনতি না ঘটায়। এক সরকারি সভায় ভাষণ দেয়ার সময় তিনি একথা বলেন।

যশোরের জোড়া খুনের মামলা একজনের ফাঁসির আদেশ

যশোরের জোড়া খুনের মামলা একজনের ফাঁসির আদেশ

যশোর প্রতিনিধি: যশোরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে জোড়া খুনের মামলার রায় দিয়েছেন আদালতে। রায়ে পলাতক আসামী সিরাজুল ইসলামকে ফাঁসির আদেশ দেয়া হয়েছে।

ইউক্রেনের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র দখল

ইউক্রেনের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র দখল

এই বিদ্যুৎ কেন্দ্রটি ইউরোপের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ।রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের জেপোরোজিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র দখল করে নিয়েছে।সে অঞ্চল থেকে ইউক্রেনের কর্মকর্তারা এ তথ্য দিয়েছেন।

ইউক্রেনের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে আগুন

ইউক্রেনের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে আগুন

ইউক্রেনের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের আশপাশে রাশিয়া এবং ইউক্রেনের সৈন্যদের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের একটি ভবনে রাশিয়ার বোমা হামলায় সেখানে আগুন ধরে যায়।

চলতি মাসেই মাধ্যমিকে পুরোদমে ক্লাস : শিক্ষামন্ত্রী

চলতি মাসেই মাধ্যমিকে পুরোদমে ক্লাস : শিক্ষামন্ত্রী

মার্চের মাঝামাঝি সময় থেকে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে সশরীরে পূর্ণাঙ্গ ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা.দিপু মণি। তিনি বলেন, আমরা আশা করছি এই মাসের মাঝামাঝি সময়ে মাধ্যমিকে পুরোদমে ক্লাস শুরু করতে পারব। যারা ক্লাসে আসতে পারছে না প্রয়োজন হলে সে সব শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট দেবো। সরকার সম্মিলিত শিক্ষা ব্যবস্থা নিয়ে একটি জাতীয় নীতিমালা তৈরি করছে বলেও জানান তিনি।

পাবনায় মৌমাছির কামড়ে  শিক্ষকের মৃত্যু

পাবনায় মৌমাছির কামড়ে শিক্ষকের মৃত্যু

পাবনা প্রতিনিধি:পাবনায় মৌমাছির কামড়ে এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। জেলার সুজানগর উপজেলার হাকিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে মৌমাছির আক্রমণের শিকার হন। মৌমাছির কামড়ে সাইদুর রহমান (৪৭) নামে ওই শিক্ষকের মৃত্যু হয়। বুধবার (০২ মার্চ) দুপুরে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।