দেশে রবিবার (২২ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময় নতুন করে ৭ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।
মৃত্যু
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুই নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে। এ সময় ডেঙ্গু শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮০ জন। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৯৮ জন।
দিনাজপুরের চিরিরবন্দরের রাইয়ান ইসলাম রমিম (৫) নামে এক শিশু পুকুরের পানিতে ডুবে মৃত্যৃ হয়েছে। শনিবার (২১ অক্টোবর) শিশুটির মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানার পুলিশ পরিদর্শক নুর আলম।
রাজধানীর খিলগাঁওয়ের নন্দিপাড়ায় বদরুন্নেছা মহিলা কলেজের এক শিক্ষার্থী ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (২১ অক্টোবর) রাত ৯টার দিকে খিলগাঁও মধ্য নন্দিপাড়ার বাসায় এ ঘটনা ঘটে।
ফরিদপুরের মধুখালীতে মাদকাসক্ত ছেলের দায়ের কোপে আহত মর্জিনা বেগম (৪০) চিকিৎসাধীন অবস্থায় পাঁচদিন পর মারা গেছেন।
দেশে শনিবার (২১ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
নাটোরের লালপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হোসনেয়ারা খাতুন হীরা (৪০) নামে এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে।
পটুয়াখালী সদর আসনের সংসদ সদস্য, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী এডভোকেট মো. শাহজাহান মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ময়মনসিংহের নান্দাইলে ট্রাকচাপায় মামি-ভাগনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন আরও একজন। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের উপজেলার কাউয়ারগাতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে আবদুর রহমান নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের যাদুয়ারচর (কলম খাঁর কন্দি) গ্রামে এ ঘটনা ঘটে। শিশু আবদুর রহমান ওই গ্রামের রোকন মাদবরের ছেলে।