কক্সবাজারের চকরিয়া উপজেলায় গ্রিনলাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
- বাকবিতণ্ডার জেরে ইনফ্লুয়েন্সারকে গুলি করে হত্যা
- * * * *
- অবৈধ অস্ত্রসহ ইউটিউবার গ্রেফতার, উদ্ধার ৫ বিদেশি পিস্তল
- * * * *
- প্রীতিলতার স্মরণে মঞ্চনাটক, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনী
- * * * *
- প্রথমবার রজনীকান্তের সঙ্গে বিদ্যা বালান, পয়লা দর্শনেই চমক
- * * * *
- ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে জাপান, এক ঘণ্টায় শেষ সব টিকিট
- * * * *
মোটরসাইকেল
চট্টগ্রামের হালিশহরে প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় মো. মুজাহিদ নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে থানার আউটার রিং রোড ওয়াই জংশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
যশোরের মনিরামপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।
গাজীপুরের কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ সড়কের মিয়ারবাজার এলাকায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দেওপাড়ায় ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী আরও দু’জন আহত হয়েছেন। রবিবার উপজেলার দেওপাড়া ইউনিয়নের রাজাবাড়ী চাপাল এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
রাজধানীর তুরাগে মোটরসাইকেলের ধাক্কায় দাদি ও নাতনি নিহত হয়েছেন। বুধবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন: ইসমাইল সরদারের স্ত্রী মাজেদা বেগম খুকি (৪৫) ও তার নাতনি রাফিয়া (৬ মাস)। তাদের বাড়ি তুরাগের ষোলহাটি গ্রামে।
টাঙ্গাইলের ঘাটাইলে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের উপজেলার হরিপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।
মাগুরা-ঝিনাইদহ সড়কের ইছাখাদা জোদপাড়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আবির হোসেন নিরব (২২) নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের ঈদগাঁওতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে বাসস্টেশন থেকে বাড়িতে ফেরার পথে কলেজ গেইট এলাকায় এ ঘটনা ঘটে।
কুষ্টিয়ার কুমারখালীত মোটরসাইকেলের ধাক্কায় সামিয়া আফরিন সোহাগী (৭) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় চালকসহ আরও এক ছাত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।