র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার এম নাজিউর রহমান জানান,আজ গভীর রাতে শহরের দড়াটানা মোড়ে সন্ত্রাসী কার্যকলাপ,চাঁদাবাজি ও মাদক ব্যবসার উদ্দেশ্যে কক্সবাজারের ইয়াবা ব্যবসায়ী আশিক মিয়া অস্ত্র সহ অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে তাকে একটি দেশীয় ওয়ান শ্যুটারগান সহ গ্রেফতার করে র্যাব।
যশ
যশোর চৌগাছায় চাঞ্চল্যকর তৃতীয় শ্রেণীর শিশু শর্মীলা ধর্ষণ ও হত্যা মামলায় তজিবর রহমান নামে একজনকে মৃত্যুদন্ড ও একলাখ টাকা জরিমানা করেছেন আদালত। আজ দুপুরে যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক ( জেলা জজ) নীলুফার শিরিন এই রায় ঘোষণা করেন।
’৮০০ কোটির পৃথিবী,সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রানবন্ত ভবিষ্যৎ গড়ি’এই প্রতিপাদ্যে যশোরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
যশোরের অভয়নগরে স্ত্রী ও নিজ সন্তানদের শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ নিহতের স্বামী জহিরুল ইসলামকে (৩৩) আটক করেছে।
আজ ১৬ জুলাই যশোরের নির্ভিক সাংবাদিক দৈনিক জনকণ্ঠের সাবেক বিশেষ প্রতিনিধি শামসুর রহমানের ২২তম হত্যাবার্ষিকী। দু’দশকের বেশী সময় পার হলেও সম্পন্ন হয়নি মামলাটির বিচার কার্যক্রম। বর্তমানে চা ঞ্চল্যকর এ মামলাটির কার্যক্রম স্থগিত রয়েছে।
যশোরে যুবদল নেতা বদিউজ্জামান ধনী হত্যাকান্ডে এজাহারনামীয় তিন আসামিকে গ্রেফতার করেছে যৌথভাবে পুলিশ ও র্যাব। হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার।
বুধবার তুরস্কের ইস্তাম্বুলে বৈঠকে বসেছিলেন ইউক্রেন, রাশিয়া, জাতিসংঘ এবং তুরস্কের প্রতিনিধি। যুদ্ধ পরিস্থিতিতে কৃষ্ণসাগর দিয়ে খাদ্যশস্য সরবরাহ নিয়ে বৈঠক হয়। সেখানে যুযুধান দুই দেশ ঐকমত্যে পৌঁছাতে পেরেছে বলে জানিয়েছেন তুরস্ক এবং জাতিসংঘের প্রতিনিধি।
যশোর শহরের আকবরের মোড়ে নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনী । আজ বেলা সাড়ে এগারোটার দিকে হামলার ঘটনাটি ঘটে। স্বজনদের দাবি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকান্ড ঘটানো হয়েছে।
যশোর-বেনাপোল মহাসড়কের ঝুঁকিপূর্ণ শতবর্ষী গাছ অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।আজ দুপুরে যশোর ঝিকরগাছা উপজেলার গদখালী বাজারে নাগরিক আন্দোলন যশোর ও সেবা সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন করা হয়।
যশোর প্রতিনিধি: যশোরে জেলি মিশ্রিত ১ টন চিংড়ি মাছ জব্দ ও চিংড়ি মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।