মিয়ানমারে বন্যা ও ভূমিধসে অন্তত ৫ জন নিহত হয়েছেন। ৪০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে।শনিবার (১২ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
যান
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ১৩ নম্বর কর্মধা ইউনিয়নের জুগিটিলা গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে ৯ জনকে আটক করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট সিটিটিসি।
ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল নিধনে সাতটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। অভিযানকালে এডিস মশার লার্ভা পাওয়ায় আটটি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে ৯৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ওয়ানডে অধিনায়ক খুঁজে নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিব আল হাসানেই ভরসা রাখছে তারা। আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন সাকিব।
উত্তরপূর্বাঞ্চলীয় খারকিভের কুপিয়ানস্ক শহরের আশপাশে ইউক্রেনীয় বাহিনী বিরুদ্ধে রুশ বাহিনীর তীব্র লড়াই চলছে। এই কারণে ওই এলাকা ও আশপাশ ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে কিয়েভ।
অভিনেত্রী আশনা হাবিব ভাবনা নিজের ফেসবুকে চারটি ছবি শেয়ার করেছেন। ৯ আগস্ট শেয়ার করা ছবিতে ভিন্ন লুকে দেখা গেছে ভাবনাকে। যেখানেই চোখ আটকে যায় নেটিজেনদের।
ভারতের হরিয়ানা রাজ্যের নূহতে সাম্প্রদায়িক সহিংসতা শুরু হয়েছিল ৩১ জুলাই। সেখান থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে সোহনাতেও ছড়িয়েছিল ওই উত্তেজনা।
রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের (গভর্নিং বডি) দাতা সদস্য খন্দকার মুশতাক আহমেদের বিরুদ্ধে শিক্ষাপ্রতিষ্ঠানটির এক ছাত্রীকে প্রলোভন ও ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় আইডিয়ালের অধ্যক্ষ ফাওজিয়া রাশেদীকেও আসামি করা হয়েছে।
ভারতের হরিয়ানা রাজ্যে সাম্প্রদায়িক সহিংসতার পর ১২ শতাধিক ভবন গুঁড়িয়ে দেয়া হয়েছে। এসব ভবনের বেশির ভাগের মালিকই মুসলিম বলে জানা গেছে।