নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবরোধ সমর্থনে আগুন দেওয়ার প্রস্তুতিকালে বিএনপির দুই কর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুটি টায়ার ও চার বোতল পেট্রল জব্দ করা হয়।
রায়
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় স্থল অভিযান পরিচালনা করছে ইসরায়েল। সেখানে বিভিন্ন স্থাপনা, হাসপাতালেও চালানো হচ্ছে হামলা।
ফিলিস্তিন শাসিত গাজা এবং পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় ৭ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত সাংবাদিক-সহ ৪০ গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন।
ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডে পার্কিং করা আল্লাহ ভরসা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সাথে অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধে ইসরায়েলের আরও পাঁচ সৈন্য নিহত হয়েছেন। শনিবার ইসরায়েলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে গাজায় স্থল অভিযানের সময় এই পাঁচ সৈন্যের মৃত্যুর তথ্য জানানো হয়েছে।
সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলার জবাবে দক্ষিণ লেবাননে যুদ্ধবিমান থেকে হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে যুদ্ধবিমান থেকে হামলা চালানোর দাবি করেছে। এর আগে, উত্তর ইসরায়েলের দোভিভ শহরে হিজবুল্লাহর ছোড়া ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত সাত ইসরায়েলি আহত হন।
নারায়ণগঞ্জের বন্দর থেকে ৪৭৩ বোতল ফেনসিডিলসহ মনির হোসেন (২৭) ও মো. রবিউল হক (৪৩) নামে দুই কারবারিকে আটক করেছে র্যাব।
গত ৭ অক্টোবর আকস্মিকভাবে ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের গাজাভিত্তিক প্রতিরোধ গোষ্ঠী হামাস যোদ্ধারা।
অবরুদ্ধ গাজার বৃহত্তম হাসপাতালটির প্রাঙ্গণে হামলা চালিয়েছে ইসরায়েল। এ ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছে। শুক্রবার এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হামাস। গাজার হামাস সরকার এবং আল-শিফা হাসপাতালের পরিচালক হামলার জন্য ইসরায়েলি সেনাদের দায়ী করেছে।
গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় এখন পর্যন্ত প্রায় ১১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।