গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনে মেয়র পদের মনোনয়নপত্রের বৈধতা পেতে রিট করেছেন স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম।মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি ঢাকা বিভাগীয় কমিশনারের কাছে রিট জমা দেন।
রিট
আগামী ২৫ মে অনুষ্ঠিত হবে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন। এ উপলক্ষ্যে মেয়র, সাধারণ আসন এবং সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর পদে নির্বাচনের জন্য অঞ্চল (ওয়ার্ড) ভিত্তিক সহকারী রিটার্নিং অফিসার (এআরও) নিয়োগ ও তাদের অধিক্ষেত্র বন্টন করা হয়েছে।
জাতীয় সংসদ নির্বাচনের সময় প্রত্যেক নির্বাচনী আসনে একজন করে রিটার্নিং অফিসার নিয়োগের বিধান রেখে ‘গণপ্রতিনিধিত্ব (সংশোধন) আইন, ২০২৩’ নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বর্তমানে জাতীয় নির্বাচনের সময় প্রত্যেক জেলায় একজন করে রিটার্নিং অফিসার থাকেন।
অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে (এসিআই) ‘টেরিটরি ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৮ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রধান বিচারপতির অনুমতি ছাড়া সুপ্রিম কোর্ট বার নির্বাচনে আইনজীবী ও সাংবাদিকদের ওপর পুলিশি হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে এবং দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে।
যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক বিষয়ক প্রতিমন্ত্রী অ্যান-মারি ট্রেভেলিয়ানকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘আপনাদের নির্বাচন নিয়ে চিন্তা করার দরকার নেই। আমরাও একটি অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ, বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই।’
ঝিনাইদহের কালীগঞ্জে বিষাক্ত স্পিরিট পান করে তিন জনের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২ মার্চ) দিবাগত রাতে তারা মারা যান।
অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মা) এর প্রাক-বাজেট আলোচনায় বিড়ি শিল্পকে ধ্বংস করতে জাতীয় রাজস্ব বোর্ডকে বিড়িতে শুল্ক বৃদ্ধি প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে খুলনা জেলা বিড়ি শ্রমিক সংগ্রাম পরিষদ।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম.পি বলেছেন, দেশের মেরিটাইম খাতকে পুরোপুরিভাবে কাজে লাগাতে পারলে রিজার্ভের পরিমাণ দুইশ’ বিলিয়ন ডলারে উন্নীত হতো।
ইরান ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেনের ৩৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করেছে।
ইরানে কয়েক মাস ধরে চলা বিক্ষোভ মোকাবেলায় তেহরানের নেয়া পদক্ষেপের প্রতিক্রিয়ায় ইইউ ও ব্রিটেন দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।