সাংবাদিকতার জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম। তিনি বাংলাদেশে করোনাকালে স্বাস্থ্য খাতের অনিয়ম তুলে ধরতে গিয়ে আলোচনায় আসেন।
রোজিনা ইসলাম
অনুমতি ছাড়া করোনাভাইরাসের ভ্যাকসিনের সরকারি নথির ছবি তোলার অভিযোগে স্বাস্থ্যসেবা বিভাগের করা অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট মামলার প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে জামিন দিয়েছে আদালত
প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে অনুমতি ছাড়া করোনাভাইরাসের ভ্যাকসিনের সরকারি নথির ছবি তোলার অভিযোগে স্বাস্থ্যসেবা বিভাগের করা অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট মামলার জামিন শুনানির আদেশ আজ রোববার (২৩ মে) ধার্য করেছেন আদালত।
অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে হয়রানিমূলক মামলা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদ এবং তার দ্রুত মুক্তির দাবিতে পাবনা প্রেসক্লাবের টানা তিনদিনের প্রতিবাদ কর্মসূচির শেষ দিনে প্রতীকী অনশন কর্মসূচি পালন করা হয়েছে।
রাষ্ট্রীয় নথি চুরি এবং অনুমতি ছাড়া সেই নথির ছবি তোলার অভিযোগে সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলার জামিন শুনানির আদেশের জন্য আগামী রোববার (২৩ মে) দিন ধার্য করেছেন আদালত।
প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের জামিন শুনানি আজ। তবে আদালতে হাজির না করে শুনানি কার্যক্রম ভার্চুয়ালি হবে। বুধবার (১৯ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন।
ইবি প্রতিনিধি: পেশাগত দায়িত্ব পালনের সময় দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও হেনস্তা ও গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে প্রগতিশীল সাংবাদিক সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব। সেই সাথে সাংবাদিক রোজিনাকে দ্রুত মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুশিয়ারিও দিয়েছে সংগঠনটি।
পাবনা প্রতিনিধি : প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা, শারীরিকভাবে নির্যাতন ও হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে ও তার নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারসহ দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে পাবনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
যশোর প্রতিনিধি : প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামের মুক্তি, মামলা প্রত্যাহার ও হেনস্তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থার নেয়ার দাবিতে যশোরে বিক্ষোভ কর্মসূচি পালন ও স্মারকলিপি প্রদান করেছে সাংবাদিকদের ৭টি সংগঠন।