সিলেটে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯ ও ১০ মাস বয়সী এ দুটি শিশু মারা যায়।
শিশুর মৃত্যু
চট্টগ্রামের পটিয়ায় বাবার সঙ্গে নতুন মোটরসাইকেলে চড়ে ঘুরতে বেরিয়ে ট্রাকের চাপায় পহেলা বড়ুয়া (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার দুই চাচাতো ভাই গুরুতর আহত হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কোলাগাঁও ইউনিয়নের কাচাড়িপুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
পটুয়াখালীর কলাপাড়ায় পুকুরের পানিতে ডুবে মারিয়া নামে ১১ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
রাজধানীর বনানীতে সাততলা বস্তি এলাকায় একটি ভবনের দোতলার সিঁড়ি থেকে নিচে পড়ে ১৪ মাস বয়সী এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। তার নাম খাদিজা আক্তার।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বালতির পানিতে ডুবে ইয়াসিন মিয়া নামে দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বেলকা ইউনিয়নের পশ্চিম বেলকা গ্রামের সৈনিকপাড়ায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ইয়াসিন মিয়া ওই গ্রামের মো. নুরুজ্জামান সরকারের ছেলে।
যুক্তরাষ্ট্রে আগুনে পুড়ে পাঁচ শিশুর করুণ মৃত্যু হয়েছে। নিহত এই পাঁচ শিশুর মধ্যে চারজনই আপন ভাই-বোন। নিহত অন্য একজনও শিশু এবং সে তাদের বাড়িতে বেড়াতে এসেছিল। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে।
সিরাজগঞ্জে অবৈধ বালুর স্তূপ ধসে আব্দুর রহমান নামে এক শিশুর (৭) মৃত্যু হয়েছে।
চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে মিরাজুল ইসলাম নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
রাজবাড়ী কালুখালীর বোয়ালিয়ায় পুকুরে ডুবে আহাদ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর সেনবাগে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সেনবাগ পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের কাদরা গ্রামে এ ঘটনা ঘটে।