এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ইরানের মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদী। আজ শুক্রবার অসলোর নরওয়েজিয়ান নোবেল কমিটি ২০২৩ সালের শান্তিতে নোবেল পুরস্কার জয়ী হিসেবে তার নাম ঘোষণা করে।
হাম
সিরিয়ার একটি মিলিটারি একাডেমিতে ড্রোন হামলায় অন্তত ১১০ জন লোক নিহত হয়েছে। বৃহস্পতিবার একটি যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা এ তথ্য জানিয়েছে।
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের উত্তরপূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলের একটি গ্রামের মুদিদোকান ও ক্যাফেতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫১ জনের প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবার রাশিয়ার সামরিক বাহিনীর হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটেছে বলে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন।
শরীয়তপুরের আংগারিয়া বাজারে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে গেছে। এসময় আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিসের কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে।
রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় গণছিনতাইয়ের ঘটনায় ৯ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষ চলাকালে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
মালদ্বীপে ২০২৩ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন বিরোধী দলীয় প্রার্থী মোহাম্মদ মুইজু (৪৫)। দ্বিতীয় দফার নির্বাচনে ভোটগ্রহণ শেষে প্রাথমিক ফলাফলে তাকে জয়ী ঘোষণা করা হলো। আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম সান এমবি।
পাকিস্তানে একটি মসজিদের কাছে আত্মঘাতী বোমা হামলায় একজন পুলিশ কর্মকর্তাসহ অন্তত ৫২ জন নিহত হয়েছেন। আর এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন।
নাইজারে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় কমপক্ষে ১২ সেনাসদস্য নিহত হয়েছেন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মোটরবাইকে করে শত শত সশস্ত্র বিদ্রোহী সেনা সদস্যদের ওপর হামলা চালালে প্রাণহানির এই ঘটনা ঘটে।
রুশ বাহিনীর আর্টিলারি হামলায় ইউক্রেনের খেরসন শহরে অন্তত তিনজন নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বেশ কয়েক জন।