‍

বিক্ষোভস্থলেই শ্রীলংকায় নববর্ষ উদযাপন

বিক্ষোভস্থলেই শ্রীলংকায় নববর্ষ উদযাপন

শ্রীলংকায় বিক্ষোভকারীরা কলম্বোয় প্রেসিডেন্টের কার্যালয়ের কাছে কয়েকদিন ধরে টানা আন্দোলন করছেন। আর সেই আন্দোলনস্থলেই তারা এবার দেশীয় রীতিতে নববর্ষ পালন করেছেন। বৃহস্পতিবার ভোরে আন্দোলনস্থলে কাঠের টুকরো দিয়ে আগুন জ্বেলে তাতে ছোট্ট একটি পাত্রে দুধ গরম করে নববর্ষ পালনের আনুষ্ঠানিকতার সূচনা করেন দেশটির বাসিন্দা ডিলানি জয়ারত্নে। দেশটির সিংহল এবং তামিল জনগোষ্ঠীরাও নববর্ষ পালন করেছেন।

বাংলাদেশ জাতিসংঘের সামাজিক উন্নয়ন কমিশনের সদস্য নির্বাচিত

বাংলাদেশ জাতিসংঘের সামাজিক উন্নয়ন কমিশনের সদস্য নির্বাচিত

বাংলাদেশ সর্বসম্মতিক্রমে ২০২৩-২৭ মেয়াদে জাতিসংঘ সামাজিক উন্নয়ন কমিশনের (সিসক্ডি) সদস্য নির্বাচিত হয়েছে।
বুধবার জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত ইকোসক ম্যানেজমেন্ট মিটিংয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয় বলে আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আলোচনার প্রস্তাব দিলেন শ্রীলংকার প্রধানমন্ত্রী

আলোচনার প্রস্তাব দিলেন শ্রীলংকার প্রধানমন্ত্রী

শ্রীলংকার বর্তমান অর্থনৈতিক সঙ্কট নিরসনে বিক্ষোভকারীদের আলোচনার প্রস্তাব দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। বৃহস্পতিবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা। 

ময়মনসিংহে বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রা

ময়মনসিংহে বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রা

শাহ আলম উজ্জ্বল( ময়মনসিংহ প্রতিনিধি):মহামারি করোনার কারণে দীর্ঘ দুই বছর পর পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে বিভাগীয় শহর ময়মনসিংহে বর্নিল-বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রাসহ নানা অনুষ্ঠানমালার আয়োজনের মাধ্যমে পালন করা হয়েছে।

দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন কাদের

দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন কাদের

বাংলা নববর্ষ উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সারাদেশে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির  সম্ভাবনা

সারাদেশে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দেশের রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

মার্কিন কংগ্রেসের ৩৯৮ সদস্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ রাশিয়ার

মার্কিন কংগ্রেসের ৩৯৮ সদস্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ রাশিয়ার

রাশিয়া বুধবার জানিয়েছে, তারা মার্কিন কংগ্রেসের ৩৯৮ সদস্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইউক্রেন প্রশ্নে ওয়াশিংটনের শাস্তিমূলক পদক্ষেপের পাল্টা জবাব দিতে মস্কো এমন পদক্ষেপ গ্রহণ করলো। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে আরো নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলেও তারা জানায়