‍

পশ্চিমবঙ্গে ক্রমেই ছড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ

পশ্চিমবঙ্গে ক্রমেই ছড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ক্রমেই ছড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ। আরজি কর ও এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে আরো ছয়জন মিউকরমাইকোসিসে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। ভর্তি রয়েছেন তিনজন সন্দেহভাজন রোগীও।

সংসদে বাজেট আলোচনা শুরু

সংসদে বাজেট আলোচনা শুরু

শুক্র ও শনিবার দুই দিন বিরতি শেষে জাতীয় সংসদের চলমান বাজেট অধিবেশনের দ্বিতীয় বৈঠক শুরু হয়েছে। সম্পূরক বাজেটের ওপর আলোচনা হচ্ছে আজ। রোববার সকাল ১১টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদে আলোচনা শুরু হয়।

ভারতের পরিবর্তে সংযুক্ত আরব আমিরাতে টি২০ বিশ্বকাপ!

ভারতের পরিবর্তে সংযুক্ত আরব আমিরাতে টি২০ বিশ্বকাপ!

বর্তমান করোনাভাইরাস পরিস্থিতির কথা মাথায় রেখে ভারতের পরিবর্তে আইপিএলের বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করার সিদ্ধান্তের কথা ইতিমধ্যেই জানিয়ে দওয়া হয়েছে ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআইয়ের পক্ষ থেকে। এবারে ওই পথেই এগোচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্যও।

মিয়ানমারে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ২০ গ্রামবাসী নিহত

মিয়ানমারে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ২০ গ্রামবাসী নিহত

মিয়ানমারের সেনাবাহিনীর হামলায় আইয়ারওয়াদি নদীর বদ্বীপাঞ্চলে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। শনিবার মিয়ানমারের সেনাবাহিনী ওই অঞ্চলে অস্ত্র উদ্ধারের জন্য গেলে স্থানীয় গ্রামবাসী গুলতি ও তীর নিয়ে তাদের বাধা দিলে এ হতাহতের ঘটনা ঘটে বলে স্থানীয় গণমাধ্যম ও বাসিন্দারা এ তথ্য জানিয়েছে।

টিকটকসহ বিতর্কিত অ্যাপসগুলো নিষিদ্ধ করার সময় এসেছে : র‌্যাব ডিজি

টিকটকসহ বিতর্কিত অ্যাপসগুলো নিষিদ্ধ করার সময় এসেছে : র‌্যাব ডিজি

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, টিকটক-লাইকিসহ বিতর্কিত অ্যাপগুলো নিষিদ্ধ করার সময় এসেছে। এ সময় বিভিন্ন মোবাইল অ্যাপ ব্যবহারকে কেন্দ্র করে সংঘটিত বিভিন্ন অপরাধের অপরাধীদের তালিকা করা হচ্ছে বলে জানান তিনি।

১৩ জুন সিনোফার্মের ৬ লাখ টিকা আসবে চীন থেকে

১৩ জুন সিনোফার্মের ৬ লাখ টিকা আসবে চীন থেকে

প্রথম দফায় সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দিয়েছিল চীন। এবার আরও ৬ লাখ ডোজ টিকা উপহার দিবে। আগামী ১৩ জুন উপহারের এ টিকা বাংলাদেশে আসবে। শনিবার (৫ জুন) ঢাকার চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান এ তথ্য জানিয়েছেন।