‍

করোনায় ঠাকুরগাঁও সীমান্ত সিল, সংক্রমণ বেড়েছে

করোনায় ঠাকুরগাঁও সীমান্ত সিল, সংক্রমণ বেড়েছে

ঠাকুরগাঁও জেলায় কয়েকদিন থেকে করোনা শনাক্ত বাড়ছে। বিশেষ করে সীমান্তবর্তী উপজেলা বালিয়াডাঙ্গীতে সবচেয়ে বেশি। তবে করোনা মোকাবিলায় ঠাকুরগাঁওয়ে ব্যাপক ঘাটতি রয়েছে। রোগীর সংখ্যা বেড়ে গেলে সমস্যায় পড়বে স্বাস্থ্য বিভাগ।

নাটোরে অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা

নাটোরে অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা

নাটোরে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে নিজ ঘরে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। নিহতের নাম শাহানুর বেগম (৩৫)। তিনি বড়াইগ্রাম উপজেলার ভবানীপুর জোলাপাড়া গ্রামের চা দোকানি রাশেদের স্ত্রী। বুধবার (০২ জুন) রাতে তিন সন্তানের জননী এই অন্তঃসত্ত্বা গৃহবধূকে কে বা কারা হাত-পায়ের রগসহ গলা কেটে হত্যা করে রেখে যায়।

গাঙ্গুলির ২৫ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন ডেভন

গাঙ্গুলির ২৫ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন ডেভন

সৌরভ গাঙ্গুলির ২৫ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন ডেভন কনওয়ে। নিজে ইতিহাস রচনা করার পাশাপাশি কিউয়ি ওপেনার লর্ডস টেস্টে নিউজিল্যান্ডকে বসিয়ে দিলেন শক্ত ভিতে। বুধবার প্রথম দিনের শেষে ৮৬ ওভার ব্যাট করে নিউজিল্যান্ড ৩ উইকেটের বিনিময়ে ২৪৬ রান তুলেছে।

দেশে টিকা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

দেশে টিকা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমদানির পাশাপাশি দেশেও করোনার টিকা উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার (০২ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, এই লক্ষ্যে প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে বিভিন্ন দেশ ও উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে।

অধিবেশন শুরু, বাজেট উপস্থাপন বৃহস্পতিবার

অধিবেশন শুরু, বাজেট উপস্থাপন বৃহস্পতিবার

জাতীয় সংসদের ত্রয়োদশ বাজেট অধিবেশন শুরু হয়েছে। বুধবার (০২ জুন) বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই অধিবেশন শুরু হয়। কোভিড-১৯ মহামারীর কারণে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত এই অধিবেশন চলবে ১২ কার্যদিবস। অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার বিকেল ৩টায় ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করবেন। আলোচনা শেষে ৩০ জুন সংসদে বাজেট পাস হবে।

যশোরে ইউপি চেয়ারম্যান মুন্নার বিরুদ্ধে অভিযোগ তুলে মেম্বারদের সংবাদ সম্মেলন

যশোরে ইউপি চেয়ারম্যান মুন্নার বিরুদ্ধে অভিযোগ তুলে মেম্বারদের সংবাদ সম্মেলন

অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্নার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ওই ইউনিয়নের ৬ ইউপি মেম্বার।

সীমান্তবর্তী জেলাগুলোয় সম্পূর্ণ লকডাউন চায় কোভিড পরামর্শক কমিটি

সীমান্তবর্তী জেলাগুলোয় সম্পূর্ণ লকডাউন চায় কোভিড পরামর্শক কমিটি

বাংলাদেশের কোভিড-১৯ প্রতিরোধে সীমান্তবর্তী জেলা ও উচ্চ সংক্রমিত এলাকায় অঞ্চল ভিত্তিক সম্পূর্ণ লকডাউন দেয়ার পরামর্শ দিয়েছে কারিগরি পরামর্শক কমিটি।