‍

পুলিশের ইউনিফর্ম পরিবর্তন হচ্ছে

পুলিশের ইউনিফর্ম পরিবর্তন হচ্ছে

বাংলাদেশ পুলিশের ইউনিফর্মের পরিবর্তনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইতিমধ্যে ইউনিফর্মের মান যাচাইয়ে শুরু হয়েছে ট্রায়াল। পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কয়েকটি রঙ ও মানের ইউনিফর্মের ট্রায়াল চলছে। ট্রায়ালের মাধ্যমেই চূড়ান্তটি বেছে নেওয়া হবে। 

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর মান্দায় অজ্ঞাত যানবাহনের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের বিজয়পুর মোড়ের অদূরে সীমানা ব্রিকস এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় নিহতরা হলেন উপজেলার বাদলঘাটা গ্রামের আছের আলীর ছেলে আপাল (৩০) ও একই গ্রামের নাসির উদ্দিনের ছেলে পঁচা (২৮)।

পানি বৃদ্ধির সাথে সাথে বেড়ার হাটে চাঁই (দুয়ারি) কেনা-বেচার ধুম

পানি বৃদ্ধির সাথে সাথে বেড়ার হাটে চাঁই (দুয়ারি) কেনা-বেচার ধুম

মাহফুজ আলম, পাবনা: মৎস্য অঞ্চল হিসেবে খ্যাত পাবনার বেড়া ঘেঁষা পদ্মা-যমুনা ও হুরাসাগরে বর্ষার প্রারম্ভে গত কয়েকদিন যাবৎ নদীতে আকষ্মিক পানি বৃদ্ধির সাথে সাথে মাছ ধরার বিভিন্ন উপকরণ তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন কারিগররা। বেড়া অঞ্চলে রয়েছে নদী-নালা, খাল-বিল বিধৌত ছাট বড় ৮টি নদী। মাছের জন্য বিখ্যাত এ অঞ্চলে বর্ষার আগমণে মাছ শিকারিরা মাছ ধরার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন। তাই মাছ ধরার বিভিন্ন উপকরণ তৈরিতে ধুম পড়ে যায় এ অঞ্চলে।

খরচ বাড়ছে মোবাইল ব্যাংকিংয়ে

খরচ বাড়ছে মোবাইল ব্যাংকিংয়ে

চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নগদ, বিকাশসহ সব মোবাইল ব্যাংকিং কোম্পানির করপোরেট কর বাড়ানো হয়েছে। ফলে বিকাশ, নগদ, রকেট ও এমক্যাশসহ মোবাইল ব্যাংকিংয়ের খরচ বাড়বে। বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, পাবলিকলি ট্রেডেড এমএফএস প্রতিষ্ঠানের করপোরেট কর ৩২ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৪০ শতাংশ করার প্রস্তাব করছি।

বিশ্বকাপ বাছাইয়ে পর্বে আফগানিস্তানের সাথে বাংলাদেশের ড্র

বিশ্বকাপ বাছাইয়ে পর্বে আফগানিস্তানের সাথে বাংলাদেশের ড্র

প্রথমার্ধে আফগানিস্তানের আক্রমণ সামলাতেই ব্যস্ত ছিল বাংলাদেশ। যদিও গোল হজম করেনি। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই পিছিয়ে পড়ে লাল-সবুজ জার্সিধারীরা। ৮৩ মিনিট পর্যন্ত ছিল ১-০ ব্যবধানে পিছিয়ে। কিন্তু গোল শোধে মরিয়া বাংলাদেশ দ্বিতীয়ার্ধে অপেক্ষাকৃত গোছানো ফুটবল খেলেছে। শেষভাগে এসে তো দেখার মতো বেশ কয়েকটি আক্রমণও করেছে। যার ফল এসেছে ৮৪ মিনিটের গোলে।

যশোরে করোনা সংক্রমণ প্রতিরোধে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

যশোরে করোনা সংক্রমণ প্রতিরোধে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

যশোর জেলার ঝিকরগাছা, শার্শা ও বেনাপোল থানাধীন খানপাড়া, কাগজপুর, কলেজপাড়া এলাকায় করোনা সংক্রমণ  প্রতিরোধে সচেনতা মূলক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে র‌্যাব-৬।

কান অফিসিয়াল সিলেকশনে বাংলাদেশের প্রথম সিনেমা

কান অফিসিয়াল সিলেকশনে বাংলাদেশের প্রথম সিনেমা

বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে প্রথমবারের মত ৭৪তম কান চলচ্চিত্র উৎসবে অফিসিয়াল সিলেকশনে আমন্ত্রন পেয়েছে নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদ’র সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’।