‍

রংপুর ডিআইজি কার্যালয়ে যোগ দিলেন এডিসি হারুন

রংপুর ডিআইজি কার্যালয়ে যোগ দিলেন এডিসি হারুন

ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের পেটানোর ঘটনায় আলোচিত ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদ ঢাকা থেকে রংপুর ডিআইজি কার্যালয়ে যোগ দিয়েছেন। গতকাল বুধবার তিনি রেঞ্জ ডিআইজি কার্যালয়ে হাজিরা দিয়েছেন।

কিশোরগঞ্জে হত্যা মামলায় গ্রেফতার ১

কিশোরগঞ্জে হত্যা মামলায় গ্রেফতার ১

কিশোরগঞ্জ শহরের নগুয়া বটতলা এলাকায় আব্দুল আউয়াল হত্যা মামলায় ছেলের পর এবার গ্রেফতার হলেন জামাতা তামিম (২১)। র্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল র্যাব-২ এর সহযোগিতায় বুধবার রাত ১১টার দিকে নারায়ণগঞ্জ জেলার ভুলতা গাউছিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে ভিসা অব্যাহতি পুনর্বহালমধ্যে ভিসা অব্যাহতি পুনর্বহাল

বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে ভিসা অব্যাহতি পুনর্বহালমধ্যে ভিসা অব্যাহতি পুনর্বহাল

দুই দেশের ভিসা সেবা সংক্রান্ত সমঝোতা স্মারকের (এমওইউ) অধীনে বাংলাদেশ ও মিয়ানমারের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি পুনর্বহাল করা হয়েছে। 

ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

গাজীপুরের কালিয়াকৈর বৃহস্পতিবার রাতে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। নিহত হলেন কালিয়াকৈর উপজেলার বামন্দহ এলাকার গনেশ সরকারের ছেলে মানিক সরকার (২২)।

বৃষ্টিতে ভেস্তে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে

বৃষ্টিতে ভেস্তে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে

মিরপুরে ম্যাচ শুরুর আগেও হানা দিয়েছিল বৃষ্টি। তবে টসের পর নির্ধারিত সময়েই মাঠে গড়ায় খেলা। এরপর খেলার মাঝে আরও দুই দফা বৃষ্টি হানে। ফলে ডার্ক লুইস পদ্ধতিতেও খেলা চালিয়ে যাওয়া আর সম্ভব হয়নি। শেষ পর্যন্ত বৃষ্টির নাটকীয়তায় পরিত্যক্ত হলো বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ।

ব্যাংকে ঢুকে ২০ লাখ টাকা ছিনতাই, ২ পুলিশ সদস্যসহ গ্রেফতার ৫

ব্যাংকে ঢুকে ২০ লাখ টাকা ছিনতাই, ২ পুলিশ সদস্যসহ গ্রেফতার ৫

রাজধানীর পল্টনে একটি বেসরকারি ব্যাংকে ঢুকে ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দুই পুলিশ সদস্যসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আইএফআইসি ব্যাংকের পল্টন উপশাখায় ছিনতাইয়ের এই ঘটনা ঘটে। পরে দুজন পুলিশ কনস্টেবলসহ অভিযুক্তদের গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

যে কারণে ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে নেই রয়

যে কারণে ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে নেই রয়

ইংল্যান্ড জাতীয় দলের পরীক্ষিত ওপেনার জেসন রয়। ওয়ানডে ক্রিকেটে প্রায় ৪০ গড়ের পাশাপাশি রয়েছে ১২টি সেঞ্চুুরিও। এমন ব্যাটারকে বাইরে রেখেই বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। জেসন রয়ের পরিবর্তে দলে ঢুকেছেন ফর্মে থাকা তরুণ ক্রিকেটার হ্যারি ব্রুক।

বেইজিং-মস্কো সহযোগিতা জোরদার করতে হবে : চীনা পররাষ্ট্রমন্ত্রী

বেইজিং-মস্কো সহযোগিতা জোরদার করতে হবে : চীনা পররাষ্ট্রমন্ত্রী

চীনের পররাষ্ট্রমন্ত্রী রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন, একটি আন্তর্জাতিক জটিল পরিস্থিতির মুখে চীন ও রাশিয়াকে সহযোগিতা জোরদার করতে হবে।

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুজনের প্রাণহানি

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুজনের প্রাণহানি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তারা হলেন, জেলার শিবগঞ্জ উপজেলার গাজীপুর বারিকবাজার এলাকার মৃত ইসকত আলীর স্ত্রী খলেসা বেগম (৭০) এবং একই উপজেলার মৃত ধীরেনের ছেলে শ্রী ততন হরিদাস (৪০)। 

ফ‌রিদপু‌রে ডেঙ্গুতে ২ মৃত্যু, হাসপাতা‌লে ভ‌র্তি ২৯৬

ফ‌রিদপু‌রে ডেঙ্গুতে ২ মৃত্যু, হাসপাতা‌লে ভ‌র্তি ২৯৬

ফ‌রিদপু‌রে ডেঙ্গুর প্রকোপ বৃ‌দ্ধি পে‌য়ে‌ছে। গত ২৪ ঘণ্টায় নতুন ক‌রে আরো ২৯৬ জন ডেঙ্গু‌তে আক্রান্ত হ‌য়ে হাসপাতা‌লে ভ‌র্তি হ‌য়ে‌ছেন। এর ম‌ধ্যে ফ‌রিদপু‌রে বঙ্গবন্ধু শেখ মু‌জিব মে‌ডি‌কেল ক‌লে‌জে ভ‌র্তি হ‌য়ে‌ছেন ১০৯ জন। এদি‌কে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুই নারীর মৃত্যু হ‌য়ে‌ছে।