সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষ্য পূরণ হয়েছে। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে একত্রে কাজ করতে হবে।
আগামী বছরের ১ এপ্রিল থেকে সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী বাস টার্মিনাল ছাড়া ঢাকা শহরের অভ্যন্তরে আর কোনো আন্তঃজেলা বাস কাউন্টার থাকতে দেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।
ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস ‘ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২’ উদযাপন করেছে। দিবসটি উপলক্ষে সোমবার দূতাবাস তার বঙ্গবন্ধু মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করে।
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করায় মঙ্গলবার গাজীপুরে একটি পোশাক কারখানার শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
চলতি মাসেই বৈঠকে বসতে যাচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিন পিং।রুশ বিজনেস পত্রিকা ‘দৈনিক ভেদোমোস্তি’র বরাত দিয়ে এই তথ্য দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
আজ মঙ্গলবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
রংপুর বুড়িরহাট কলেজ মোড়ে পরিবহন ও যানবাহনে অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ রাকিব বিড়ি জব্দ করেছে ডিবি পুলিশ। সোমবার বিকালে রংপুর মেট্টোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করেন।
রাজধানীর প্রতিটি মানুষ থাকে কর্মব্যস্থ। এই কর্ম ব্যস্থতার মাঝে পরিবার পরিজনের জন্য কেনাকাটা করতে হয়। তবে সেই কেনাকাটা করার আগে আসুন জেনে নিই আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাজধানীর যেসব এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।