‍

বিএনপির সংবাদ সম্মেলন বিকেলে

বিএনপির সংবাদ সম্মেলন বিকেলে

রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের সংঘর্ষে একজন নিহত, বেশ কয়েকজন আহত ও গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন।

বার্তা সম্পাদক নেবে বিবিসি বাংলা

বার্তা সম্পাদক নেবে বিবিসি বাংলা

সম্প্রতি দক্ষ ও অভিজ্ঞ লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রভাবশালী সংবাদমাধ্যম বিবিসি। প্রতিষ্ঠানটি তাদের বাংলা এডিশনের জন্য লোকবল নিয়োগ দেবে।

ময়মনসিংহে বিপুল পরিমান অবৈধ মমতাজ বিড়ি জব্দ করেছে পুলিশ

ময়মনসিংহে বিপুল পরিমান অবৈধ মমতাজ বিড়ি জব্দ করেছে পুলিশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার তারুন্দিয়া বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ মমতাজ বিড়ি জব্দ করেছে পুলিশ। বুধবার ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করেন।

ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকারের অভিযানে অবৈধ পেপসি বিড়ি ও ডালিম বিড়ি জব্দ

ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকারের অভিযানে অবৈধ পেপসি বিড়ি ও ডালিম বিড়ি জব্দ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ পেপসি বিড়ি ও ডালিম বিড়ি জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও শাখার সহকারি পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শেখ সাদীর নেতৃত্বে একটি চৌকস টিম এ অভিযান চালিয়ে কয়েকজন অবৈধ বিড়ি ব্যবসায়ীকে জরিমানা করে।

বিএনপির প্রায় ৩০০ নেতাকর্মী আটক : ডিবি প্রধান হারুন

বিএনপির প্রায় ৩০০ নেতাকর্মী আটক : ডিবি প্রধান হারুন

ডিবি প্রধান হারুন বলেছেন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বিপুল পরিমাণ চাল, পানি ও খাদ্য সামগ্রীসহ ১৫টি ককটেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিএনপি কার্যালয় থেকে রিজভী আটক

বিএনপি কার্যালয় থেকে রিজভী আটক

রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আটক করেছে আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা।

বঙ্গবন্ধুর ঐতিহাসিক উক্তি জাতিসংঘের রেজ্যুলেশনে অন্তর্ভুক্ত

বঙ্গবন্ধুর ঐতিহাসিক উক্তি জাতিসংঘের রেজ্যুলেশনে অন্তর্ভুক্ত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক উক্তি ‘কারও প্রতি বিদ্বেষ নয়, আমরা চাই সকলের সঙ্গে বন্ধুত্ব’ যা বাংলাদেশের পররাষ্ট্রনীতি নির্দেশ করে। 

সরকার বিকল্প প্রস্তাব না দিলে নয়াপল্টনেই সমাবেশ : মির্জা আব্বাস

সরকার বিকল্প প্রস্তাব না দিলে নয়াপল্টনেই সমাবেশ : মির্জা আব্বাস

সমাবেশের জন্য সরকারকে গ্রহণযোগ্য বিকল্প প্রস্তাব দিতে হবে বলে জানিয়ে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সরকার যদি বিকল্প গ্রহণযোগ্য প্রস্তাব না দেয় তাহলে নয়া পল্টনেই বিএনপি সমাবেশ করবে।

নয়াপল্টনে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি: ডিসি মতিঝিল

নয়াপল্টনে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি: ডিসি মতিঝিল

ঢাকায় বিএনপির ডাকা আগামী ১০ ডিসেম্বর সমাবেশের স্থান নিয়ে সংকটের সমাধান হয়নি। দলটি নয়াপল্টনের বিকল্প হিসেবে আরামবাগ মোড় ব্যবহারের অনুমতি চাইলেও তাতে সম্মতি দেয়নি পুলিশ। তবে বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।