গ্রামাঞ্চল

করোনা: যশোরে গ্রামের মানুষের মধ্যে অসচেতনাতা

করোনা: যশোরে গ্রামের মানুষের মধ্যে অসচেতনাতা

যশোর সদর উপজেলার রুপদিয়া গ্রামের অলোক দত্তের প্রায় ২০ দিন আগে জ্বর আসে। সাথে দেখা দেয় সর্দি, কাশি ও গায়ে ব্যাথা। এ অবস্থাতেই তিনি রুপদিয়া ও মনিরামপুরে দু’টি হাট করেছিলেন। এর এক পর্যায়ে তার পেটে ব্যাথা দেখা দেয়। শুরু হয় শ্বাস কষ্ট। অসুস্থতার দশ দিন না যেতেই মারা যান অলোক। স্বজনরা বলছেন, অসুস্থ হলেও অলোক কোন চিকিৎসকের পরামর্শ নেননি। করাননি করোনার নমুনা পরীক্ষাও।