দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮৩৬ ডেঙ্গু রোগী; যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ।
- শুরুতেই দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত জয় বার্সেলোনার
- * * * *
- জুনিয়র দলেও ব্যর্থতা নিয়ে ফিরে যাচ্ছেন ক্রুইফ
- * * * *
- জীবাশ্ম জ্বালানির উল্লেখ না থাকায় ভেস্তে গেল কপ-৩১ সম্মেলনের চুক্তি
- * * * *
- ২০০ মেগাপিক্সেল লেইকা ক্যামেরা নিয়ে আসছে শাওমি ১৮, প্রি-অর্ডার শুরু
- * * * *
- ৬ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব পায়নি ইসলামী ব্যাংক
- * * * *
স্বাস্থ্য
রাজধানীর গ্রিন রোডে অবস্থিত সেন্ট্রাল হসপিটালের ‘চিকিৎসা ট্রাজেডিতে’ নবজাতক ও মায়ের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার দুই চিকিৎসকের মুক্তির দাবি জানিয়েছে প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞদের সংগঠন অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি)।
হাইপোটেনশন, নিম্ন রক্তচাপ নামেও পরিচিত। হাইপোটেনশন এমন একটি অবস্থাকে বোঝায় যেখানে ধমনির দেয়ালের বিরুদ্ধে রক্তের শক্তি স্বাভাবিকের চেয়ে কম। ৯০-৬০ মিলিমিটার অব মার্কারির নিচে থাকা একটি রিডিং সাধারণত কম বলে মনে করা হয়।
সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে যে এই ডেঙ্গুবাহী এডিস মশাটি শুধু দিনে নয় বরং রাতেও কামড়ায়। এর অর্থ মশাটির আচরণে পরিবর্তন ঘটেছে, যা জনস্বাস্থ্যের জন্য আশঙ্কার কারণ হয়ে উঠতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে এমন কিছু উপসর্গ দেখা যাচ্ছে যা ডেঙ্গুর প্রথাগত উপসর্গ নয়। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু হয়েছে তা বুঝতে না পারার কারণে হাসপাতালে যেতে দেরি করছে রোগীরা। ফলে শেষ মুহূর্তে হাসপাতালে গেলেও অনেকেই মারা যাচ্ছে।
অত্যধিক হারে লবণ খাওয়ার কারণে উচ্চ রক্তচাপে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। তাই লবণ খাওয়ায় নিয়ন্ত্রণ জরুরি।
দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১ জন ঢাকা মহানগর, ৩ জন চট্টগ্রাম, ১৬ জন কক্সবাজার এবং ৩ জন সিলেট জেলার বাসিন্দা রয়েছেন।
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া শনিবার (৮ জুলাই) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৮২০ জন।
করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৩৯ জন।
মারাত্মক রূপ নিয়েছে ডেঙ্গু পরিস্থিতি। লাফিয়ে বাড়ছে ডেঙ্গু রোগী। পাল্লা দিয়ে বাড়ছে প্রাণহানিও। ডেঙ্গু মৌসুম আসার আগেই এ বছরে ইতিমধ্যে সর্বোচ্চ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ইতোমধ্যে জুলাই মাসের প্রথম সাত দিনেই ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড ছাড়িয়ে গেছে।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকার ৭২ জন এবং ঢাকার বাইরের ১১০ জন।
করোনায় গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ৮৭ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঈদের দিন সকালে জ্বর উঠে জেসমিন আক্তারের সন্তানের। এর তিন দিনের মধ্যে তিনি নিজেও জ্বরে আক্রান্ত হন। সমস্যা বাড়তে থাকায় চিকিৎসকের শরণাপন্ন হলে টেস্ট করে মা-ছেলে দুজনেরই ডেঙ্গু ধরা পড়ে।
রোদে বেরোলে কিংবা দীর্ঘক্ষণ খালি পেটে থাকলেই মাইগ্রেনের যন্ত্রণা শুরু হয় অনেকের। তবে প্রতিদিন নিয়ম করে একটি কাজ করলেই মাইগ্রেনের যন্ত্রণা থেকে রেহাই পেতে পারেন।
দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ২০ জন ঢাকা মহানগর, ২ জন গাজীপুর, ১ জন নরসিংদী, ৩ জন শেরপুর, ৩ জন কক্সবাজার, ২ জন খাগড়াছড়ি, ১ জন নোয়াখালী, ১ জন সিরাজগঞ্জ, ১ জন বরিশাল এবং ১ জন সিলেট জেলার বাসিন্দা রয়েছেন।
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৬৬১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।