হারানো গৌরব পুনরুদ্ধারের লক্ষ্যে কাল নেপালের মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল।১৯তম এশিয়ান গেমসের নারী ফুটবলের ডি’ গ্রুপের ম্যাচটি বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দুপুর ২টায় অনুষ্ঠিত হবে ওয়েনজুর অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে।
- জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই
- * * * *
- সচিব নজরুল ইসলামের সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ
- * * * *
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- * * * *
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বায়ুদূষণের তালিকায় পঞ্চম
- * * * *
- চট্টগ্রামে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- * * * *
খেলা
বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৮দিন বাকি। বিশ্বকাপ খেলতে ভারতে ক্রিকেট দল যাবে আজ (বুধবার), প্রস্তুতি ম্যাচ শুরু হবে শুক্রবার থেকে। অথচ, বাংলাদেশের দল ঘোষণা নিয়ে কত নাটকীয়তা হলো! তবুও একটা দল বিসিবি ঘোষণা করতে পেরেছে। মঙ্গলবার সন্ধ্যার পর সর্বশেষ দেশ হিসেবে বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ।
ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। স্থানীয় সময় বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা থেকে গুয়াহাটির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে টাইগাররা।
এশিয়ান গেমস কাবাডির পদক উদ্ধারে দল চীন যাওয়ার আগেই বড় ধাক্কা। হাংজু গেমস সামনে রেখে তিনজন ভারতীয় কোচ নিয়োগ দিয়েছিল বাংলাদেশ কাবাডি ফেডারেশন। এর মধ্যে পুরুষ দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন সাজু রাম। তার সহকারী ছিলেন শ্রীনিভাস রেড্ডি লিংগামপেলি। আর নারী দলের প্রধান কোচ রমেশ নাগাপ্পা বিন্দেগিরী।
বিশ্বকাপে পাঁচ ম্যাচের বেশি খেলতে পারব না এমন কথা কাউকে বলিনি বলে জানালেন তামিম ইকবাল।আজ বুধবার বিকেলে এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি।
হাংজু জিমনিশিয়ামে স্থানীয় সময় দুপুর দুইটায় ছিল বাংলাদেশি বক্সার জিনাত ফেরদৌসের খেলা। আমেরিকান প্রবাসী এই বক্সারকে নিয়ে ছিল আশার আলো। তাই বাংলাদেশের কর্মকর্তারা বক্সিং ফাইট দেখতে নির্ধারিত সময়ের আগেভাগেই এসেছিলেন।
বড় জয়ে জার্মান কাপ শুরু করেছে বায়ার্ন মিউনিখ। গতকাল ইংলিশ অধিনায়ক হ্যারি কেন বিশ্রামে থাকলেও তৃতীয় টায়ারের ক্লাব প্রিসেন মুয়েস্টারের বিপক্ষে ৪-০ গোলের জয় নিশ্চিত করেছে মিউনিখ।
আগামী বছর উয়েফা সুপার কাপ পোল্যান্ডের রাজধানী ওয়ারস’তে অনুষ্ঠিত হবে। ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা এই তথ্য নিশ্চিত করেছে।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে অব্যাহতি এবং ওপেনার তামিম ইকবালকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
দিনভর নাটকীয়তা শেষে তামিম ইকবালকে ছাড়াই বাংলাদেশের ওয়ানডে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হয়। ১৫ সদস্যের এই স্কোয়াডে মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়া আরও এক চমক লাল-সবুজের সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
সব জল্পনা-কল্পনা আর বিতর্কের শেষ করে ভারতের মাটিতে হতে যাওয়া আসন্ন ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে বুধবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল।
ওপেনার তামিম ইকবালকে ছাড়াই ওয়ানডে বিশ্বকাপ মিশনে যাচ্ছে বাংলাদেশ। মূলত ফিটনেস ইস্যুতে বাদ দেওয়া হয়েছে এই ওপেনারকে।
টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ রানের রেকর্ড নতুন করে লিখল নেপাল। এশিয়ান গেমসের ক্রিকেট টুর্নামেন্টে চীনের হাংঝুতে মঙ্গোলিয়ার বিপক্ষে এই রেকর্ড গড়ে দক্ষিণ এশিয়ার দেশটি।
দুর্দান্ত সময় পার করছেন নাজমুল হোসেন শান্ত। ব্যাট হাতে বাইশ গজে নিয়মিত আলো ছড়াচ্ছেন তিনি।
ভারতে যাওয়ার ভিসা পেয়ে গেছে পাকিস্তান ক্রিকেট দল। দুবাই হয়ে হায়দরাবাদে পা রাখবেন বাবররা।
বিশ্বকাপের দল ঘোষণার আগের দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির বাসায় মাঝরাতে বৈঠক, তামিম ইকবালের ফিটনেস নিয়ে জল্পনা আর হাথুরুসিংহে ও সাকিব আল হাসানের সিদ্ধান্ত নিয়ে গণমাধ্যমে গুঞ্জন- এমন নাটকীয় পরিস্থিতির মধ্যে অভিজ্ঞ ব্যাটসম্যান তামিমকে বাদ দিয়েই ক্রিকেট বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।