বাবুগঞ্জে জাল দলিলে নামজারির চেষ্টা, তিনজন কারাগারে

বাবুগঞ্জে জাল দলিলে নামজারির চেষ্টা, তিনজন কারাগারে

প্রতিকি ছবি

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় জাল দলিল দিয়ে নামজারি (মিউটেশন) করতে ধরা পড়া তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ইউনিয়ন ভূমি কর্মকর্তার দায়ের করা মামলার আসামি হিসেবে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

 

তারা হলেন- মো. আব্দুর রহিম (৫৫), মো. নাঈম (৩৫) ও মো. নূর ইসলাম মোল্লা (৫৭)। তাদের বাড়ি বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের হাদীবাঁশকাঠী গ্রামে।

বাবুগঞ্জ থানার ওসি মিজানুর রহমান হাওলাদার জানান, বৃহস্পতিবার চারজন জাল দলিল নিয়ে নামজারি করতে উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) কাছে যান। দলিলটি জাল বলে সন্দেহ হলে তিনজনকে আটক করে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে তিনজনকে হেফাজতে নেয়। 

ওই রাতে উপজেলার মাধবপাশা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মো. মিজানুর রহমান বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় তিনজনকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

মামলার আরেক আসামি মো. তোফাজ্জেল হোসেন টিয়া (৬০) পলাতক আছেন।