বাসের চাপায় মোটরসাইকেল চালকসহ নিহত ২

বাসের চাপায় মোটরসাইকেল চালকসহ নিহত ২

ফাইল ছবি

ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় মোটরসাইকেল চালক কাউছার আহমেদ রাতুল (১৭) ও আরোহী মো. রাজু (২০) নামে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা ইন্টারসেকশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান।

নিহত কাউছারের বাড়ি ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামে।

স্বজনরা জানান, মাত্র তিন দিন আগে কাউছারকে নতুন মোটরসাইকেল কিনে দিয়েছিলেন তার বাবা-মা।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ফরিদপুর থেকে ঢাকাগামী একটি বাস ভাঙ্গা ইন্টারসেকশনে একই লেনে থাকা মোটরসাইকেলকে চাপা দিলে চালক ও মোটরসাইকেল আরোহী দুই জন ছিটকে পড়ে সড়কে। এতে মোটরসাইকেলটি রাস্তার উপর ছিটকে পরে দুমড়েমুচড়ে যায় এবং মোটরসাইকেলে থাকা দুই যুবক গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে স্থানীয় জনতা, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। কিন্তু সেখানেও আহত দুই যুবকের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নেয়ার পথে তারা মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আজাদুর রহমান জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলসহ দুই যুবকের মরদেহ থানা হেফাজতে আনার পর তাদের পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন