বাংলাদেশের কোনো সংস্থা অথবা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারির বিষয়ে সতর্ক থাকার জন্য বিশ্বের বিভিন্ন দেশে নিযুক্ত রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের কাছে একটি চিঠি পাঠিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
কূটনীতি
বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং-কেউন বলেছেন, চট্টগ্রামে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) বিভিন্ন প্রচেষ্টার মাধ্যমে এলাকার উন্নয়নে ধারাবাহিক অগ্রগতি ঘটাচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তার দেশ বাংলাদেশের সঙ্গে তাদের স্থায়ী অংশীদারিত্বের সম্পর্ককে গুরুত্ব দেয়। ৫০ বছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে তিনি একটি ‘উল্লেখযোগ্য ঘটনা’ বলে অভিহিত করেছেন।
ইস্তাম্বুলস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে শিক্ষা ও গবেষণা সহযোগিতা, শিক্ষক-ছাত্র বিনিময় ও গবেষণাধর্মী প্রকাশনায় অংশীদারিত্বের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ সম্পর্কে বিদেশিদের জ্ঞান খুব সীমিত, তারা আমাদের মাঝেমধ্যে যে সুপারিশ দেয়, সেগুলো খুব আহাম্মকের মতো মনে হয়, অলীক।
বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সাথে আজ বুধবার বাংলাদেশ সচিবালয়ে তার দফতরে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বাংলাদেশ নিরাপদ ও টেকসই উপায়ে রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি মিয়ানমারে প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে।মিয়ানমারের ৭৫তম স্বাধীনতা দিবসে বাংলাদেশ এ আহ্বান পুনর্ব্যক্ত করে।
আগামী জাতীয় নির্বাচন নিয়ে তারা তেমন চিন্তিত নন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, নির্বাচন যথাসময়ে ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে।
জাপান ও বাংলাদেশ দ্বিপক্ষীয় ইস্যু ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে এক মতবিনিময় করেছে।সোমবার বিকালে মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন জাপানের নবনিযুক্ত রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী নিহত হয়েছেন।বৃহস্পতিবার ভোরে উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্তের ৮৮৮ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।
বাংলাদেশে সরকারি পৃষ্ঠপোষকতায় এক শ’টি অর্থনৈতিক অঞ্চল নতুন বিনিয়োগের জন্য তুরস্কের বিনিয়োগকারীদের আকর্ষণ করছে।মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার কার্যালয়ে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে আজ সন্ধ্যায় বঙ্গভবনে পরিচয়পত্র পেশ করেছেন জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসসকে জানান, বিকেলে বঙ্গভবনে পৌঁছূলে প্রেসিডেন্টের গার্ড রেজিমেন্ট (পিজিআর) এর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কোনো দেশের মাথা ঘামানোর দরকার নেই।সোমবার (২৬ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
ব্রাজিলে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আর্জেন্টিনা ২০২৩ সালে বাংলাদেশের ঢাকায় দূতাবাস খুলতে পারে।আর্জেন্টিনার জন্য বাংলাদেশের একজন রাষ্ট্রদূত আছে। রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুন্নেসা ব্রাজিলে থেকে তার কার্যক্রম পরিচালনা করেন।
ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু রাষ্ট্র। আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারতের বহুমাত্রিক অবদানের কথা অনন্য ইতিহাসের অংশ বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার।
বাংলাদেশে সম্প্রতি বিভিন্ন দেশের কূটনীতিকদের নানা মন্তব্য ও কর্মকান্ড নিয়ে রাজনীতি ও কুটনৈতিক মহলে নানা আলোচনা চলছে।গত নভেম্বরে বাংলাদেশের ২০১৮ সালের নির্বাচনে ভোট দেয়া নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। তিনি তার বক্তব্যে গত নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভর্তির প্রসঙ্গটি এনেছিলেন।