হুট করেই টেস্ট স্কোয়াডে তার আগমন। এর আগে শেষ টেস্ট খেলেছেন সেই গত বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে। হারারেতে একমাত্র টেস্টে বাংলাদেশের একাদশে ঢুকেই নিজের জাত চেনালেন মাহমুদউল্লাহ রিয়াদ।
- শুরুতেই দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত জয় বার্সেলোনার
- * * * *
- জুনিয়র দলেও ব্যর্থতা নিয়ে ফিরে যাচ্ছেন ক্রুইফ
- * * * *
- জীবাশ্ম জ্বালানির উল্লেখ না থাকায় ভেস্তে গেল কপ-৩১ সম্মেলনের চুক্তি
- * * * *
- ২০০ মেগাপিক্সেল লেইকা ক্যামেরা নিয়ে আসছে শাওমি ১৮, প্রি-অর্ডার শুরু
- * * * *
- ৬ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব পায়নি ইসলামী ব্যাংক
- * * * *
ক্রিকেট
খুব কাছে গিয়েও অভিষেক টেস্ট সেঞ্চুরি পাওয়া হলো না লিটন দাশের। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে বাংলাদেশ দল যখন বিপর্যয়ে, তখন মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গী করে দারুণভাবে ব্যাট করে যাচ্ছিলেন এই ডানহাতি।
স্বপ্নের ফাইনালই হতে চলেছে কোপা আমেরিকায়। পেরুকে হারিয়ে আগেই ফাইনালে পৌঁছে গেছে নেমারদের ব্রাজিল। বুধবারের (০৭ জুলাই) সেমিফাইনালে কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে উঠলেন মেসিরাও। টাইব্রেকারে আর্জেন্টিনা জিতল ৪-৩ গোলে।
আগামীকাল থেকে হারারেতে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্ট। তার আগে বাংলাদেশ শিবিরে শঙ্কা। দলের নির্ভরযোগ্য ওপেনার তামিম ইকবাল হয়তো খেলতে পারবেন না টেস্টে।
শিক্ষকতার চাকরির জন্য আবেদন করেছেন মহেন্দ্র সিং ধোনি! এখানেই শেষ নয়। ধোনির বাবার নাম নাকি শচীন তেন্ডুলকর! ভারতের ছত্তিশগড়ে শিক্ষক নিয়োগের সময় উঠে এল এমনই এক অদ্ভুত প্রার্থীর পরিচয়। যাকে ঘিরে স্বাভাবিক ভাবেই বিতর্ক ঘনিয়েছে। সেই সঙ্গে তৈরি হয়েছে মজার আবহও।
আত্মঘাতী গোলে শুরু। শাকিরির গোলে ম্যাচে সমতা দ্বিতীয়ার্ধে। এরপর হঠাৎ করে ১০ জনের দলে পরিণত সুইজারল্যান্ড তারপরও লড়াই করলো মুগ্ধতা ছড়িয়ে। স্পেন চালালো সাড়াশি আক্রমণ। কিন্তু সুইসদের গোলপোস্ট থাকলো অরক্ষিত।
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলার লক্ষ্যে মঙ্গলবার (২৯ জুন) ভোরে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটের মাধ্যমে ভোর ৪টা ২৫মিনিটে দেশ ছাড়ে তারা। এ সিরিজে একটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজটি আইসিসি সুপার লিগের অংশ। ২০১৩ সালের পর আবারো জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ।
ভারতে নয়, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। মহামারী করোনাভাইরাসের সবচেয়ে সংক্রামক ‘ডেল্টা ভ্যারিয়েন্ট’ নিয়ন্ত্রণে না আসায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিন বোলিং কোচ হচ্ছেন শ্রীলঙ্কান সাবেক তারকা স্পিনার রঙ্গনা হেরাথ। আর ব্যাটিং কোচ হিসেবে যোগ দেবেন দক্ষিণ আফ্রিকার অ্যাশওয়েল প্রিন্স।
ফুটবলে সাধারণত রেফারি থাকে খেলা পরিচালনার দায়িত্বে। তবে রেফারির পাস থেকে যদি গোল হয় তাতে ক্ষতি কি। এমননি এক বিতর্কিত গোল হয়েছে কোপা আমেরিকায় কালম্ববিয়া-ব্রাজিলের ম্যাচে। এই বিতর্কিত গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।
প্রথমবারেরমত আয়োজিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ৬ষ্ঠ দিনে গিয়ে ভারতকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হলো নিউজিল্যান্ড।
জিম্বাবুয়ে সফরকে সামনে রেখে তিন ফরম্যাটের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ফরম্যাটের দলে সুযোগ পেয়েছেন কাজী নুরুল হাসান সোহান। টি-টোয়েন্টি দলে নতুন মুখ শামীম হোসেন পাটোয়ারি।
বৃষ্টি বিঘ্নিত টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল যে অতিরিক্ত দিনে যাবে তা আন্দাজ করা গিয়েছিল প্রথম দিনেই। বৃষ্টির জন্য দুই দিন খেলা হয়নি।
মাত্র ২ রান। তার মধ্যেই প্যাভিলিয়নে ফিরে গেলেন ১০ জন ব্যাটসম্যানই। অবিশ্বাস্য এমনই ঘটনা ঘটল এবার ইংল্যান্ডে। কাউন্টি লিগ সাইডের ম্যাচে বাকডেন ক্রিকেট ক্লাবের সঙ্গেই খেলা ছিল ফ্যালকন একাদশের।
সাউদাম্পটনের দ্য রোজ বোলে চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে শুধু পেসারদের রাজত্ব। ভারতকে ২১৭ রানে অল আউপ করে কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়েও নিউজিল্যান্ড বেশিদূর যেতে পারেনি। তাদের প্রথম ইনিংস শেষ হয়েছে ২৪৯ রানে। লিড হয়েছে মাত্র ৩২ রান।
কোপা আমেরিকার প্রথম রাউন্ডের ১২ তম খেলায় এ-গ্রুপের দুটি দল আর্জেন্টিনা ও প্যারাগুয়ে মাঠে নামছে বাংলাদেশ সময় মঙ্গলবার (২২ জুন ) ভোর ৬ টায় ব্রাজিলের মানে গরিঞ্চা স্টেডিয়ামে