বৃষ্টি কারণে ভেঙে প্রথম দিনের খেলা ভেস্তে গিয়েছিল। দ্বিতীয় দিনেও পুরো খেলা শেষ করা যায়নি। সেই তুলনায় তৃতীয় দিনে আবহাওয়া অনেকটাই পরিষ্কার। এদিন নির্ধারিত সময়েই খেলা শুরু হয়। ৩ উইকেটে ১৪৬ রান থেকে খেলা শুরু করে ভারত। কিন্তু দিনের প্রথম কয়েক ওভারের মধ্যেই ফিরে যান ভারত অধিনায়ক বিরাট কোহলি (৪৪)।
- শুরুতেই দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত জয় বার্সেলোনার
- * * * *
- জুনিয়র দলেও ব্যর্থতা নিয়ে ফিরে যাচ্ছেন ক্রুইফ
- * * * *
- জীবাশ্ম জ্বালানির উল্লেখ না থাকায় ভেস্তে গেল কপ-৩১ সম্মেলনের চুক্তি
- * * * *
- ২০০ মেগাপিক্সেল লেইকা ক্যামেরা নিয়ে আসছে শাওমি ১৮, প্রি-অর্ডার শুরু
- * * * *
- ৬ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব পায়নি ইসলামী ব্যাংক
- * * * *
ক্রিকেট
আবহাওয়া দফতরের আশঙ্কাকে সত্যি করে বৃষ্টিতে ভণ্ডুল হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দিনের খেলা।
টানা তিন ম্যাচ ড্রয়ের পর জয়ের দেখা পেল আর্জেন্টিনা। কোপা আমেরিকার চলতি আসরে প্রথম জয়ের দেখা পেল তারা। প্রথম ম্যাচে চিলির সাথে ১-১ ড্রয়ের পর । দ্বিতীয় ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে মেসি বাহীনি।
আগামীকাল সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড।ফাইনালের বিজয়ী দল পাবে ১৬ লাখ মার্কিন ডলার।
বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে পঞ্চম ইউরো কাপ খেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। টপকে গেলেন লোথার ম্যাথাউজ, লুকাস পোদোলস্কির মতো একাধিক ফুটবলারকে। ২০০৪ সালে প্রথম বার ইউরো কাপে খেলেন রোনাল্ডো।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এ মাসের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বা মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন মুশফিকুর রহিম।
ঢাকা প্রিমিয়ার লীগের খেলায় মাঠে আচরণবিধি লঙ্ঘনের অপরাধে তিন ম্যাচের জন্য নিষেধাজ্ঞা পেলেন এবারের লিগে মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসান। একই সাথে তাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মাঠে অশোভন আচরণের জন্য চার ম্যাচের জন্য নিষিদ্ধ করা হচ্ছে জাতীয় দলের ক্রিকেটার এবং ঢাকা প্রিমিয়ার লিগের মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসানকে।
মাঠের স্ট্যাম্প ভাঙ্গা আর অ্যাম্পায়ারের সঙ্গে অশোভন আচরণের পর সাকিব আল হাসানকে নিয়ে যে আলোচনা শুরু হয়েছে, সেখানে তাকে 'ভিলেন' বানানোর চেষ্টা করা হচ্ছে বলে মনে করেন তার স্ত্রী উম্মে আল হাসান।
আবাহনী-মোহামেডান ম্যাচে আউট না দেয়ায় লাথি মেরে স্টাম্প ভাঙার পর খালেদ মাহমুদ সুজনের সাথে বিতণ্ডার ঘটনায় ক্ষমা চেয়েছেন সাকিব আল হাসান।
লক্ষ্য ১৪৬ রানের। শেরে বাংলায় ৯ রানেই ৩ উইকেট হারিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে ধুঁকছে আবাহনী। নাজমুল হোসেন শান্ত আর মুশফিকুর রহীম দলকে বিপদ থেকে বাঁচাতে চেষ্টা করছেন।
মুসলিম মানেই সন্ত্রাসবাদ। একই সাথে এশিয়ান বংশোদ্ভুত ও মহিলাদের প্রতি অবমাননাকর মন্তব্য করে আগেই সংবাদের শিরোনামে চলে এসেছিলেন ইংল্যান্ডের প্রতিভাবান ক্রিকেটার অলি রবিনসন। ন্যক্কারজনক এই মন্তব্যের জন্য পরবর্তী সময়ে ক্ষমা চেয়ে নেন তিনি।
বর্তমান করোনাভাইরাস পরিস্থিতির কথা মাথায় রেখে ভারতের পরিবর্তে আইপিএলের বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করার সিদ্ধান্তের কথা ইতিমধ্যেই জানিয়ে দওয়া হয়েছে ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআইয়ের পক্ষ থেকে। এবারে ওই পথেই এগোচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্যও।
সৌরভ গাঙ্গুলির ২৫ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন ডেভন কনওয়ে। নিজে ইতিহাস রচনা করার পাশাপাশি কিউয়ি ওপেনার লর্ডস টেস্টে নিউজিল্যান্ডকে বসিয়ে দিলেন শক্ত ভিতে। বুধবার প্রথম দিনের শেষে ৮৬ ওভার ব্যাট করে নিউজিল্যান্ড ৩ উইকেটের বিনিময়ে ২৪৬ রান তুলেছে।
দীর্ঘ জল্পনার অবসান। সমস্ত মন কষাকষি দূরে সরিয়ে প্রাণের ক্লাব বার্সেলোনার সঙ্গে আরও দু’বছরের জন্য চুক্তি বর্ধিত করতে চলেছেন লিওনেল মেসি। স্প্যানিশ সংবাদপত্র মার্কা-র রিপোর্ট অনুযায়ী চুক্তি চূড়ান্ত, খুব শীঘ্রই নতুন চুক্তিতে স্বাক্ষর করবেন আর্জেন্টাইন সুপারস্টার। জুনের শেষেই বার্সেলোনার সঙ্গে পুরনো চুক্তির মেয়াদ শেষ লিওর। স্বাভাবিকভাবেই নতুন মৌসুমে আর্জেন্টিনার নতুন ক্লাবে যোগদানের জল্পনা ছিল চর্চার শিরোনামে।
কোভিড পরিস্থিতিতে ভারতের মাটিতে অক্টোবরে টি-২০ বিশ্বকাপ আয়োজন নিয়ে সিদ্ধান্ত নিতে আইসিসি-র কাছে এক মাস সময় চেয়েছিল বিসিসিআই। মঙ্গলবার (০১ জুন) আইসিসি-র এক্সিকিউটিভ বোর্ড মিটিংয়ে ২০২১ টি-২০ বিশ্বকাপের ভাগ্য নির্ধারণের জন্য ভারতকে ২৮ জিন পর্যন্ত সময়সীমা দিল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।