লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হলেও মঈন আলীর ঘূর্ণিতে ঘরের মাঠে আসরের প্রথম জয় পেল মহেন্দ্র সিং ধোনির দল। ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) এই ম্যাচে প্রথমে ব্যাট করে চেন্নাই সুপার কিংস ২১৭ রান সংগ্রহ করে।
- হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতা: ভারতীয় গণমাধ্যম
- * * * *
- জুলাইয়ের নেতৃত্বের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাহিদের
- * * * *
- পুলিশের পিকআপ ভ্যান চুরির যাওয়ার ঘটনায় এসআইসহ ৪ সদস্য বরখাস্ত
- * * * *
- রঙ মেশানো শুঁটকি-পচা মাংস বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা
- * * * *
- এইচএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল আজ
- * * * *
ক্রিকেট
হঠাৎ গরম হয়ে উঠেছে ক্রিকেট পাড়া, শোনা যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) এবারের আসরেই খেলবেন না বাংলাদেশের সুপার স্টার সাকিব আল হাসান। চুক্তি বাতিল করেছেন কলকাতা নাইট রাইডার্সের সাথে।
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ফরম্যাটের সিরিজের একমাত্র টেস্ট ম্যাচ খেলতে মঙ্গলবার মাঠে নামবে বাংলাদেশ দল। আয়ারল্যান্ডের বাংলাদেশ সফরের শেষ ম্যাচ এটি।
কিছুদিন আগেই সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে বিপিএল মাতিয়ে গেছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। বিপিএলে যোগ দেয়ার সময়েই অবসর ভেঙে পাকিস্তানের জাতীয় দলে ফেরার ইচ্ছার কথা বলেছিলেন তিনি। এবার সেই ইচ্ছাই পূর্ণ হতে চলেছে।
আগের ম্যাচে এইডেন মারক্রামকে ফিফটি করে থামতে হয়েছিল দল জিতে যাওয়ায়। এবার তিনি খেললেন দেড়শ ছাড়ানো দুর্দান্ত এক ইনিংস। সঙ্গে ডেভিড মিলারের ঝড়ো ব্যাটিং দক্ষিণ আফ্রিকাকে এনে দিল বড় পুঁজি। পরে বল হাতে আলো ছড়ালেন সিসান্ডা মাগালা। নেদারল্যান্ডসকে আবার অনায়াসে হারিয়ে সরাসরি বিশ্বকাপে খেলার আশা ভালোভাবে বাঁচিয়ে রাখল প্রোটিয়ারা।
রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর (আরসিবি), যাদের বলা হয় আইপিএলের চোকার দল। বড় বড় সব তারকা নিয়েও শিরোপার নিকট দূরত্ব থেকে তাদের ফেরার নজির রয়েছে। অন্যদিকে, মুম্বাই ইন্ডিয়ান্স দল হিসেবে বেশ সফল। তবে আসরের শুরুটা তাদের ভালো না যাওয়ার হারই বেশি। এই ম্যাচেও তাই হয়েছে। ।
বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার সিরিজের একমাত্র টেস্টের টিকিটের মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)।
নিউজিল্যান্ডেরক কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর ওয়ানডে সিরিজেও ধরা দেয়নি শ্রীলঙ্কার জয়। টি-টোয়েন্টির সিরিজের প্রথম ম্যাচে এসে জয়ের দেখা পেল সফরকারী শ্রীলঙ্কা। সুপার ওভারে স্বাগতিকদের হারিয়ে প্রথম জয় তুলে নেয় শ্রীলঙ্কা।
ভাড়া করা বিমানে করে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার জন্য সকালে দেশ ছাড়েন মোস্তাফিজুর রহমান। দুপুরে ভারতে পৌঁছানোর পর তিনি দলের সাথে যোগ দিলেও লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে একাদশে জায়গা পাননি। কাটার মাস্টারের না খেলা ম্যাচে ৫০ রানের বড় ব্যবধানে হারের মুখ দেখেছে দিল্লি।
আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বড় কোনো চমক নেই, নেই কোনো নতুন মুখ।
আইপিএলে খেলতে ভারতে গেছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। শনিবার সকালেই একটি চার্টার্ড ফ্লাইটে দেশ ছাড়েন তিনি।
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএলের উদ্বোধনী ম্যাচেই চেন্নাই সুপার কিংসকে ৫ উইকেটে হারিয়ে দিলো গুজরাত টাইটান্স। গতবারের চ্যাম্পিয়ন দল ২০২২ সালে দু'বার মহেন্দ্র সিং ধোনির সিএসকে-কে হারিয়েছিল। ফের একবার দাপট দেখিয়ে চেন্নাইয়ের বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিক করল হার্দিক পান্ডিয়ার দল।
আইপিএল খেলতে আজ শনিবার সকালেই দেশ ছাড়ছেন মোস্তাফিজুর রহমান। সাকিব আল হাসান ও লিটন দাসকে অপেক্ষায় রেখে সবার আগে ভারতে উড়াল দিচ্ছেন তিনি। তবে কোনো যাত্রীবাহী বিমান নয়, বিশেষ ব্যবস্থাপনায় চাটার্ড বিমানে করে ভারতে যাচ্ছেন এই পেসার। গত আসরের মতো মোস্তাফিজ এবারো খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে।
মহেন্দ্র সিং ধোনির পর ভারতের নেতৃত্বের ব্যাটন গিয়েছিল বিরাট কোহলির হাতে। এখন ব্যাটন রোহিত শর্মার হাতে। এরপর কে হবেন অধিনায়ক? টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি কিন্তু হার্দিক পাণ্ডিয়ার নামই বলছেন। যিনি ইতিমধ্যেই টিম ইন্ডিয়ার টি-২০ দলের নেতৃত্ব সামলাচ্ছেন।
ব্যাটে-বলে চট্টগ্রামে জ্বলে উঠেন সাকিব আল হাসান। ব্যাট হাতে অপরাজিত ৩৮ রানের পর বল হাতে ৫ উইকেট; সম্মুখ থেকে নেতৃত্ব দিয়েই জিতিয়েছেন দলকে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ জয় পেয়েছে ৭৭ রানে।
বৃষ্টিতেও উত্তাপ কমেনি বাংলাদেশের উদ্বোধনী জুটির, আগের ম্যাচের ধারাবাহিকতা ধরে রেখে আজো জ্বলে উঠেন লিটন-রনিরা। তাদের কাছে যেন কিংকর্তব্যবিমূঢ় ছিলেন আইরিশ বোলাররা।