আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গানি বলেছেন, ১৫ই অগাস্ট তার প্রাসাদের নিরাপত্তা বাহিনী যখন তাকে জানায় যে তারা প্রেসিডেন্ট বা কাবুলকে আর সুরক্ষা দিতে অপারগ, তার কয়েক মিনিটের মধ্যে আকস্মিকভাবেই তিনি দেশ ছেড়ে পালানোর সিদ্ধান্ত নেন।
আফগানিস্তা
আফগানিস্তানের পারওয়ান প্রদেশে গাড়ি উল্টে কমপক্ষে পাঁচ তালেবান সদস্য নিহত হয়েছেন। রোববার এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন বলে কাবুল থেকে প্রকাশিত তোলো নিউজের বরাত দিয়ে এনডিটিভি এ খবর জানিয়েছে।
বিশ্ব ব্যাংক শুক্রবার জানিয়েছে, আন্তর্জাতিক দাতারা আফগানিস্তানকে সহায়তায় ২৮ কোটি ডলার ছাড় দেয়ার ব্যাপারে সম্মত হয়েছে। এই শীত মৌসুমে দেশটির অর্ধেকেরও বেশি জনগোষ্ঠী চরম খাদ্য ঘাটতির মুখে পড়তে যাচ্ছে বারবার এমন সতর্ক বার্তা দেয়ার পর এ অর্থ ছাড়ের অনুমোদন দেয়া হলো।
আফগানিস্তানের সাবেক সরকারের পদস্থ কর্মকর্তা ও নেতাদের দেশে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে দেশটির ক্ষমতাসীন তালেবান সরকার। অন্তর্বর্তী তালেবান সরকারের উপ পররাষ্ট্রমন্ত্রী শের মোহাম্মাদ আব্বাস স্তানাকজাই বলেছেন, সাবেক কর্মকর্তাদের দেশে ফিরতে কোনো বাধা নেই।
আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মাদ হাসান আখুন্দ এক অডিও বার্তায় আফগান জনগণ ও তালেবান সদস্যদের উদ্দেশে ভাষণ দিয়েছেন। অডিও বার্তাটি আফগানিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়। ক্ষমতা গ্রহণের পর এই প্রথম তালেবান প্রধানমন্ত্রীর অডিও বার্তা প্রকাশিত হলো।
আফগানিস্তানের ক্ষমতাসীন অন্তর্বর্তী তালেবান সরকার তাকে স্বীকৃতি দেয়ার ব্যাপারে প্রয়োজনীয় সব শর্ত পূরণ করেছে বলে দাবি করেছেন তালেবানের কাতার দফতরের মুখপাত্র মোহাম্মাদ নাঈম।
আফগানিস্তানের ব্যাংকিং ব্যবস্থাকে রক্ষা করতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে ইউএনডিপি৷
আফগানিস্তানের তীব্র অর্থনৈতিক সংকট এই অঞ্চলে চরমপন্থার ঝুঁকি বাড়িয়ে দেয়ার হুমকি তৈরি করছে।
জাতিসংঘের সিনিয়র একজন কর্মকর্তা বুধবার সতর্ক করে এ কথা বলেন।
প্রায় বিশ বছর পর আফগানিস্তানে অভিযান শেষ করেছে আমেরিকা। তবে তড়িঘড়ি ও ‘অপরিকল্পিত’ ভাবে সেনা প্রত্যাহারের জেরে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে কোটি কোটি ডলার মূল্যের অত্যাধুনিক হাতিয়ার ফেলে এসেছে মার্কিন ফৌজ।
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের একটি মসজিদে বোমা হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন।