আরব

সৌদি আরবে হজ শুরু

সৌদি আরবে হজ শুরু

গত বছরের মতো এ বছরও করোনাভাইরাস মহামারীর মধ্যে পালিত হবে পবিত্র হজ। সীমিত পরিসরে ও কঠোর স্বাস্থ্যবিধি মেনে সৌদি আরবে গতকাল শনিবার থেকে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা।

আরব আমিরাতের গোল্ডেন ভিসা পেলেন সানিয়া ও শোয়াইব

আরব আমিরাতের গোল্ডেন ভিসা পেলেন সানিয়া ও শোয়াইব

ভারতের টেনিস তারকা ও ছয়বারের গ্রান্ডস্লাম জয়ী সানিয়া মির্জা ও তার স্বামী পাকিস্তানি ক্রিকেট তারকা শোয়াইব মালিক আরব আমিরাতের গোল্ডেন ভিসা নিয়েছেন।

১৯ জুলাই হজ; সৌদিতে ঈদ ২০ জুলাই

১৯ জুলাই হজ; সৌদিতে ঈদ ২০ জুলাই

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুক্রবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সৌদি আরবসহ সংশ্লিষ্ট দেশগুলোতে ঈদ-উল-আজহা হবে ২০ জুলাই মঙ্গলবার। আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর জিলহজ মাস শুরু হবে ১১ জুলাই। আর হজের কার্যক্রম শুরু হবে ১৭ জুলাই, শেষ হবে ২১ জুলাই।

দুবাই বন্দরে জাহাজে ভয়াবহ বিস্ফোরণ (ভিডিও)

দুবাই বন্দরে জাহাজে ভয়াবহ বিস্ফোরণ (ভিডিও)

সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরে নোঙ্গর করা কন্টেইনারবাহী একটি জাহাজে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। বুধবার (০৭ জুলাই) স্থানীয় সময় রাতের ওই বিস্ফোরণের ফলে জাহাজটিতে আগুন ধরে যায়।দুবাই’র গভর্নরের দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, “নগরীর জেবেল আলী বন্দরে নোঙ্গর করা একটি জাহাজে আগুন ধরে গেছে। দুবাই সিভিল ডিফেন্সের একটি দল আগুন নেভানোর কাজ করছে।” 

দেশে ৬০ উর্ধ্ব প্রায় ৮ শতাংশ মানুষ ডিমনেশিয়ায় ভুগতে পারে: গবেষণা

দেশে ৬০ উর্ধ্ব প্রায় ৮ শতাংশ মানুষ ডিমনেশিয়ায় ভুগতে পারে: গবেষণা

একটি জাতীয় সমীক্ষায় বলা হয়েছে যে, বাংলাদেশে ৬০ বছর বা তার বেশি বয়সী প্রতি ১২ জনের মধ্যে একজন মানুষ অর্থাৎ মোট জনসংখ্যার ৮ শতাংশ মানুষের ডিমনেশিয়া হওয়ার প্রবণতা রয়েছে। ডিমনেশিয়া হল এমন একটি মানসিক সমস্যা, যা বয়স বাড়াল কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ফলে মানুষ সঠিক ভাবে তথ্য মনে রাখতে পারে না এবং কথা বলতে পারে না

আরব আমিরাতে দূতাবাস খুলল ইসরাইল

আরব আমিরাতে দূতাবাস খুলল ইসরাইল

সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো দূতাবাস খুলেছে ইসরাইল। নতুন ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইয়ায়ির ল্যাপিড মঙ্গলবার প্রথমবারের মতো কোনো ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়ে ওই দূতাবাস উদ্বোধন করেন। ল্যাপিড নিজে এক টুইটার বার্তায় এ খবর জানান। এতে তাকে আরব আমিরাতের সংস্কৃতি ও বিজ্ঞান উন্নয়নমন্ত্রী নূরা আল-কাবি’কে দূতাবাস ভবনের সামনে স্থাপিত ফিতা কাটতে দেখা যায়। 

সৌদিতে কর্মরত নারী গৃহকর্মীদের নিরাপত্তা চায় বাংলাদেশ

সৌদিতে কর্মরত নারী গৃহকর্মীদের নিরাপত্তা চায় বাংলাদেশ

সৌদি আরবে কর্মরত বাংলাদেশি নারী গৃহকর্মীদের নিরাপত্তায় সহায়তা চাইলেন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)। রাষ্ট্রদূত মঙ্গলবার সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের গভর্নর প্রিন্স সউদ বিন নায়েফ আল সউদ এর সাথে সাক্ষাৎকালে এ সহায়তা কামনা করেন। 

খাশোগির হত্যাকারীদের প্রশিক্ষণ দিয়েছিল আমেরিকা

খাশোগির হত্যাকারীদের প্রশিক্ষণ দিয়েছিল আমেরিকা

সৌদি আরবের প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগির হত্যাকারীদের চারজনকে প্রশিক্ষণ দেয়া হয়েছিল আমেরিকায়। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমোদন দেয়া কন্ট্রাক্টের অধীনে হত্যার এক এক বছর আগে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে তাদেরকে এই প্রশিক্ষণ দেয়া হয়। রাশিয়ার স্পুৎনিকসহ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সব গণমাধ্যম এ খবর দিয়েছে।

একাই সৌদি আরবে হজের অনুমতি পাচ্ছেন নারীরা

একাই সৌদি আরবে হজের অনুমতি পাচ্ছেন নারীরা

কোনো পুরুষ অভিভাবক ছাড়াই এই বছর নারীদের হজে যাওয়ার অনুমতি দিচ্ছে সৌদি আরব। রোববার সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমগুলোতে খবর জানানো হয়। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, কোনো মাহরামের (পুরুষ আত্মীয়) সাহচর্যের বাধ্যবাধকতা ছাড়াই নারীরা হজের আবেদন করতে পারবেন।