মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাত থেকে সারা দেশে ইলিশ শিকার, সংরক্ষণ ও পরিবহনে সরকারি নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।
ইলিশ
উৎসবে মাছের পদ মানেই ইলিশ মাছের নানা স্বাদ। আর সপ্তমী, অষ্টমী বা নবমীতে ইলিশ মানেই বাঙালির দুর্বলতা।
ইলিশের ওজন অনুযায়ী সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করে দেওয়ার সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) বা ট্যারিফ কমিশন। স্থানীয় বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি পাওয়ায় এমন সুপারিশ করেছে এই সরকারি সংস্থাটি।
দাম নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, বাজারে ইলিশের চড়া দাম এবং তা কমানোর বিষয়ে সুখবর দিতে না পারায় দুঃখ প্রকাশ করছি।
মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে আগামী ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এই সময়কে ইলিশের প্রধান প্রজনন মৌসুম হিসেবে চিহ্নিত করে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫’ পরিচালনা করা হবে।
দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ১০টি ট্রাকে করে ৫০ টন ইলিশের প্রথম চালান ভারতের পেট্রাপোলে পৌঁছেছে।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ১টার দিকে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে সাতটি ট্রাকে করে ৩৭ দশমিক ৪৬ মেট্রিক টন ইলিশ ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দর পরিচালক শামীম হোসেন।
আসন্ন দুর্গাপূজায় উপলক্ষে ধর্মীয় সৌজন্যবোধ ও অনুরোধের কারণে ভারতে ১ হাজার ২০০ টন ইলিশ পাঠানোর অনুমোদন দিয়েছে সরকার। ফলে ভারতে ইলিশ রপ্তানি করতে শর্তসাপেক্ষে ৩৭টি প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
কথায় আছে, মাছে-ভাতে বাঙালি। আর মাছের মধ্যে ইলিশ হচ্ছে সবচেয়ে সেরা। স্বাদ আর পুষ্টিগুণের কারণে ইলিশ পেয়েছে মাছের রাজার মর্যাদা। ইলিশ রান্না, ভাজা,ভাপা, ঝোল -সবভাবেই খেতে মজা।
মেঘনা নদীতে ধরা পড়া একটি ইলিশ মাছই বিক্রি হয়েছে ১২ হাজার টাকায়। জেলেদের কাছ থেকে মাছটি কিনেছেন মনসুর আহমেদ মাহিম নামে চাঁদপুর বড়স্টেশনের এক মৎস্য ব্যবসায়ী। তার দাবি, বাজারের সবচেয়ে বড় রাজা ইলিশ এটি।