সিরাজগঞ্জে ফারাজানা খাতুন (১৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে স্বজনদের দাবি, তাকে হত্যার পরে ঝুলিয়ে রাখা হয়েছে।
- নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলার এবি পার্টির নিন্দা
- * * * *
- জাতিসংঘের জলবায়ু সম্মেলনে অংশ নিতে তুরস্কে কিশোরগঞ্জের পার্থ
- * * * *
- ডিআরইউতে ডায়াবেটিস ও জরায়ু ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প
- * * * *
- ‘ককটেল আতঙ্ক’ ঢাবি ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী
- * * * *
- মমেক হাসপাতালে ডেঙ্গুতে আরো এক জনের মৃত্যু
- * * * *
গৃহবধূ
বগুড়ার শাজাহানপুর উপজেলার সুজাবাদ পাথরপাড়া গ্রামে ছোট বোনের সাবেক স্বামীর ছুরিকাঘাতে নার্গিস আক্তার (৩৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় নার্গিসকে বাঁচাতে গিয়ে তার স্বামী রেজাউল করিম আহত হন।
টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে অন্তঃসত্ত্বা গৃহবধূ খুনের অভিযোগ উঠেছে।
ফরিদপুরের চরভদ্রাসনে সাপে কামড়ের ছয় দিন পর বেদানা মণ্ডল (৪৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
নারায়ণগঞ্জ শহরে একটি নির্মাণাধীন ভবনের ৪ তলা থেকে পড়ে জেরিন (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় এ ঘটনা ঘটে। নিহতের স্বামীর নাম জনি রহমান। তাদের সংসারে জাবরিন (৫) ও জায়ান (২) নামে ২ সন্তান রয়েছে।
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় আসমা আক্তার নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের মানসুরাবাদ গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক গৃহবধূর মাটিচাপা দেওয়া অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গৃহবধূর পরিবারের অভিযোগ, যৌতুক না পেয়ে ওই গৃহবধূর স্বামী ও শাশুড়ি তাঁকে হত্যার পর মাটিচাপা দিয়েছেন। গতকাল সোমবার (১৭ জুলাই) রাত একটার দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়নের গাজীপুরা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
নরসিংদীর শিবপুরে সেচ পাম্পের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে খাদিজা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার বাঘাব ইউনিয়নের কুন্দারপাড়ার গোল্লাবাড়ির নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গার সদরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। রবিবার (১০ জুলাই) সকালে উপজেলার পদ্মবিলা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে এই ঘটনা ঘটে।
কোরবানিতে গরু না পাঠানোয় জের ধরে মানসিক নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ। হতভাগ্য ওই গৃহবধূর নাম সুমি আকতার। শুক্রবার সকালে হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের সৈয়দ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।