সাইটসেভার্সের সহায়তায় বিশ্ব দৃষ্টি দিবস-২০২৩ উপলক্ষ্যে চুয়াডাঙ্গা পৌরসভায় আদ-দ্বীন এর বিশেষ চশমা বিতরন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব দৃষ্টি দিবসের এবারের প্রতিপাদ্য হলো “লাভ ইওর আইজ এট ওয়ার্ক” বা “আপনার চোখকে ভালোবাসুন, কর্মস্থলেও”।
চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এক নারী মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদাল।
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ছাড়াও মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহারসহ নানা অপরাধে চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
চুয়াডাঙ্গার ঠাকুরপুর সীমান্ত এলাকার ভারতীয় অংশে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী গরু ব্যবসায়ী রবিউল ইসলাম (৪২) নিহত হয়েছেন। সে পরীপুরকুল্লা গ্রামের যুগিরপাড়ার মৃত রহমতউল্লার ছেলে। বৃহস্পতিবার সকালে বিষয়টি জানতে পারে এলাকাবাসী। ভারতের মহাখোলা বিএসএফ ক্যাম্প এলাকার ৯১-৯২ নং পিলারের অদূরে এ ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গার দর্শনা থানা এলাকা থেকে ভারতীয় সাড়ে ২৩ কেজি রুপার গহনাসহ ৩ চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।
জামায়াতের জেলা আমীর, চুয়াডাঙ্গা পৌর আমীর এবং শিবিরের সাবেক জেলা সেক্রেটারি সহ মোট ৬(ছয়) জনকে নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে।
চুয়াডাঙ্গায় ডাকাতি মামলায় ১২ আসামিকে ১০ বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৩ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।
ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স চুয়াডাঙ্গা জেলা কমিটির আয়োজনে ১০০ জন কৃর্তী শিক্ষার্থী ও গুণি শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এস.এস.সি.২০২৩ জিপি এ-৫ পাওয়া ১০০ জন কৃর্তী শিক্ষার্থী ও ৪২ জন গুণি শিক্ষকদের সংবর্ধনা দেয়া হয়।
চুয়াডাঙ্গায় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
প্রেমের টানে বাংলাদেশে এসে চুয়াডাঙ্গার মেয়ে ফারিয়া সুলতানাকে (২৫) বিয়ে করেছেন সাউই চুই (২৮) নামে এক চীনা যুবক। ঈদুল আজহার পরদিন ঢাকায় তাদের বিয়ে হলেও সোমবার (১০ জুলাই) স্ত্রী ফারিয়ার সাথে শ্বশুরবাড়ি চুয়াডাঙ্গা আসেন সাউই চুই।