ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কাজে বাধা দেওয়ায় এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
- নারীস্বাস্থ্য উন্নয়নে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক
- * * * *
- ঢাবিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় বরখাস্ত কর্মচারীর পরিচয় প্রকাশ
- * * * *
- শেখ হাসিনাকে কীভাবে ফেরত পাঠানো হবে, জানালেন রণধীর জয়সওয়াল
- * * * *
- হলিউড অভিনেতা স্টেসি কিচ মারা গেছেন
- * * * *
- প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে ‘মদ খেয়ে’ হাসিনার নামে স্লোগান
- * * * *
দণ্ড
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক এস তাহের আহমেদ হত্যা মামলার মৃত্যুদণ্ড পাওয়া দুই আসামি মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ও জাহাঙ্গীর আলমের মৃত্যুদণ্ড আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) রাতে কার্যকর করা হয়েছে।
মৃত্যুদণ্ডের বিধান বাতিলের পক্ষে ভোট দিয়েছে ঘানার পার্লামেন্ট। পশ্চিম আফ্রিকার দেশটিতে সর্বশেষ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার তিন দশক পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
জয়পুরহাটে সবুজ আলী হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ আদেশ দেন। এছাড়া তাদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
লক্ষ্মীপুরে যুবলীগ নেতা মামুনুর রশীদ হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড ও ১৪ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তদের ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এদিকে অপরাধ প্রমাণিত না হওয়ায় দুই আসামিকে খালাস দেন আদালত।
রাজবাড়ীতে সুফিয়া বেগম নামে এক নারীকে কুপিয়ে হত্যার দায়ে তার স্বামী আলম শেখকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। এ মামলার অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।
ফরিদপুরের মধুখালীতে পাটকল শ্রমিক কাজল রেখা কাজলীকে (৩২) গণধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলায় ৫ আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত।
দুর্নীতি করে বিশাল অঙ্কের অর্থ বিদেশে পাচারের অভিযোগে পানামার সাবেক প্রেসিডেন্ট রিকার্ডো মার্টিনেজকে ১০ বছরেরও বেশি সময় কারাদণ্ড দিয়েছেন আদালত।
ইরানের একটি আদালত দেশটির প্রখ্যাত এক অভিনেত্রীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে। জনসমক্ষে বাধ্যতামূলক হিজাব পরার বিধান অমান্য করায় বুধবার তাকে এই সাজা দেওয়া হয়।
ফ্রান্সে গত মাসে হওয়া দাঙ্গার সঙ্গে জড়িত কমপক্ষে ৭০০ মানুষকে জেল দেয়া হয়েছে। ম্যাজিস্ট্রেটদের প্রশংসা জানিয়ে বুধবার এ কথা জানান দেশটির আইনমন্ত্রী এরিক ডুপন্ড-মোরেত্তি।