চট্টগ্রামে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ বুধবার (১৯ জুলাই) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ চট্টগ্রামের বিচারক ফেরদৌস আরা এ রায় দেন।
- নারীস্বাস্থ্য উন্নয়নে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক
- * * * *
- ঢাবিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় বরখাস্ত কর্মচারীর পরিচয় প্রকাশ
- * * * *
- শেখ হাসিনাকে কীভাবে ফেরত পাঠানো হবে, জানালেন রণধীর জয়সওয়াল
- * * * *
- হলিউড অভিনেতা স্টেসি কিচ মারা গেছেন
- * * * *
- প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে ‘মদ খেয়ে’ হাসিনার নামে স্লোগান
- * * * *
দণ্ড
ধর্ষণ মামলায় অভিযুক্ত দুই আসামিকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন রাঙামাটি বিশেষ ট্রাইব্যুনাল নং-১ বিচারক আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা জরিমানা, আনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
রাজধানীর গুলশান থানার মানি লন্ডারিং আইনের মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া, মামলার সাত আসামিকে ৪ বছর করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
গুরুতর বর্ণবাদী অপরাধে সংশ্লিষ্টতার প্রমাণ মেলায় আর্জেন্টিনার ৯ পুলিশ কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন রাজধানী বুয়েন্স এইরেসের একটি আদালত।
দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় বরিশাল জেলার সাবেক পরিদর্শক (রাজধানীর গুলশান জোনের সাবেক উপ-পরিদর্শক) ফিরোজ কবিরকে ছয় বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং তার স্ত্রী সাবরিনা আহমেদকে চার বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
দীর্ঘ ২২ বছর আগে রাজধানীর কুর্মিটোলা এলাকায় নার্সারির মালী আবুল হোসেন হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
ইরানের দক্ষিণাঞ্চলীয় শিরাজ শহরের একটি মাজারে গত বছরের প্রাণঘাতী হামলার ঘটনায় অভিযুক্ত দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শনিবার ভোরের দিকে জনসম্মুখে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে দেশটির সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।
জয়পুরহাটে প্রতিবেশী মোহাম্মদ আলীকে হত্যার দায়ে আহসান হাবিব ও ওহেদুল ইসলাম নামে দু’জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেকের ১০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশও দেওয়া হয়েছে।
পূর্ব লন্ডনে লেইটনস্টোন এলাকায় গোলাম সাদিক (১৮) নামের এক কিশোরকে ২২ ইঞ্চি লম্বা ছুরি দিয়ে কুপিয়ে হত্যার দায়ে ১৮ বছর বয়সী ইমাদ মিয়াকে ১৯ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া মামলায় যশোরের বাঘারপাড়ার বহুল আলোচিত আমজাদ হোসেন মোল্লাসহ চার আসামির প্রাণদণ্ড হয়েছে।