ফ্রেঞ্চ সুপারস্টার কিলিয়ান এমবাপ্পের জন্য সৌদি আরবের ক্লাব আল-হিলাল ৩০০ মিলিয়ন ইউরো প্রস্তাব করেছে প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি)।
পিএসজি
প্রাক-মৌসুম জাপান সফরের দল থেকে কিলিয়ান এমবাপ্পেকে বাদ দিয়েছে ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। এর মাধ্যমে পিএসজিতে তারকা এই ফরোয়ার্ডের ভবিষ্যত নিয়ে শঙ্কা আরো ঘনীভূত হলো। এমবাপ্পের বাদ পড়া নিয়ে পিএসজি কোন ধরণের কারণও দেখায়নি।
মেসি ও রোনাল্ডোর পর বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় সুপারস্টার হলেন কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্সের তারকাকে ঘিরে দলবদলের বাজার সরগরম। তাকে ধরে রাখতে এবার বড় পদক্ষেপ নিচ্ছে প্যারিস সাঁ জাঁ।
পিএসজির সঙ্গে ফ্রেঞ্চ ফুটবল তারকা কিলিয়ান এমবাপের সম্পর্কের বেশ অবনতি হয়েছে এমন কথা বলাই যায়।
রিয়াল মাদ্রিদ ছাড়ার পর গুঞ্জন চলছিল, ফরাসি ক্লাব পিএসজিতেই যাবেন মার্কো আসেনসিও। এবার সেটিরই এলো অফিসিয়াল খবর। তিন বছরের চুক্তিতে নেইমার-এমবাপ্পেদের ক্লাবে নাম লিখিয়েছেন ২৭ বছর বয়সী এই ফুটবলার।
শেষ পর্যন্ত গুঞ্জনই সত্য হলো। পিএসজির নতুন কোচ লুইস এনরিকে। ৫৩ বছর বয়সী স্প্যানিশ এই কোচের সঙ্গে পিএসজির চুক্তি দুই বছরের।
বিশ্বকাপজয়ী লিওনেল মেসি পিএসজির সাথে দুই বছরের সম্পর্ক চুকিয়ে বেঁছে নিয়েছেন নতুন গন্তব্য। আমেরিকার পেশাদার ফুটবল লিগ এমএলএসের দল ইন্টার মিয়ামিকে করেছেন পরবর্তী ঠিকানা।
প্যারিস সেইন্ট জার্মেইনতে (পিএসজি) এসেছিলেন হাসিমুখে, সুখের ভেলায় ভেসে, আনন্দের বারিধারা নিয়ে। সাথে ছিল এক আকাশ সম্ভাবনা। তবে বিদায় বেলাটা তেমন আবেঘন ছিল না। দু’বছরের মাঝেই সম্পর্কে সৃষ্টি হয়েছে তিক্ততা, ভর করেছিল বিষন্নতা। শুনতে হয়েছে দুয়োও। সব মিলিয়ে সুখকর ছিল না ফরাসি ফুটবলে লিওনেল মেসির পথচলা।
পরিস্থিতি যা দাঁড়িয়েছে, এমবাপ্পের পিএসজি-পর্ব কিছুদিনের মধ্যে শেষ হয়ে যেতে পারে।
ফরাসি ক্লাব পিএসজি থেকে নিশ্চিত হয়েছে লিওনেল মেসির বিদায়। নানা রকম জল্পনা-কল্পনা আর গুঞ্জন ডালপালা মেলেছে তার পরবর্তী গন্তব্য নিয়ে। নিজের প্রিয় ক্লাব বার্সেলোনায় ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন অনেকবার। কিন্তু কাতালান ক্লাবটির আর্থিক সঙ্কটের কারণে আলবিসেলেস্তে অধিনায়কের ঘরে ফেরা নিয়ে সংশয় আছে।