মাদারীপুরের শিবচরে ডাকাতি শেষে পালানোর সময় গণপিটুনিতে একজন নিহত হয়েছে। এ সময় গণপিটুনিতে আহত হয় আরও একজন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আহতকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
পিটুনি
কিশোরগঞ্জে তিন বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষক রিপন মিয়াকে (৪০) পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত সাকিব (১৯) কে গনপিটুনি দিয়ে পুলিশ সোর্পদ করেছে জনতা। শুক্রবার রাতে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাও গ্রামে এই ঘটনা ঘটে। আটক সাকিব নোয়াগাঁও এলাকার বাবুল মিয়ার ছেলে।
নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছে। এর আগে, গত ৪ সেপ্টেম্বর ভোর রাতের দিকে জেলার বেগমগঞ্জ উপজেলার ভূপতিপুর গ্রামের সিরাজ মিয়ার বাড়িতে চোর আখ্যা দিয়ে নাসির উদ্দিন মাসুদ (৩৭) নামে আরেক যুবকে পিটিয়ে হত্যা করা হয়।
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত নাসির উদ্দিন মাসুদ (৩৭) উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের অভিরামপুর গ্রামের কোনার বাড়ির মৃত জালাল আহমদের ছেলে।
নড়াইলের লোহাগড়ায় ভাগ্নের পিটুনিতে সিরাজুল ইসলাম মোল্যার (৫০) নামে একজনের মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে পজেলার রায়গ্রাম মধ্যপাড়া এ ঘটনা ঘটে।
ফরিদপুরে ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনির তিন দিন পর আহত এক হাজতির মৃত্যু হয়েছে । সোমবার ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন এলাকায় বিকালে নিজ গ্রামে তার দাফন সম্পন্ন হয়।
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালীতে রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী গ্রুপের এলোপাতাড়ি গুলিতে তিন রোহিঙ্গা আহত হয়েছেন। পরে সংঘবদ্ধ রোহিঙ্গাদের গণপিটুনিতে হামলাকারী এক রোহিঙ্গা সন্ত্রাসী নিহত হয়েছেন।
ভালোবাসা দিবসে স্কুলছাত্রীকে ফুল দিতে গিয়ে গণপিটুনি খেয়েছেন হাসান নামে এক যুবক। মঙ্গলবার দুপুরে নাটোর সদর উপজেলার নওপড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে ওই যুবকের অভিভাবকদের ডেকে তাদের কাছে সোর্পদ করা হয়। বখাটে হাসান (২২ ) করোটা গ্রামের আব্দুল মান্নানের ছেলে।