দেশে গণপিটুনিতে হত্যা বেড়ে যাচ্ছে। ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে গণপিটুনিতে হত্যা ৪১ শতাংশ বেড়েছে। আর ২০১৯ সালে রেনু হত্যার পর এ পর্যন্ত গণপিটুনিতে নিহত হয়েছেন ২২৪ জন।
পিটুনি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রামবাসীর গণপিটুনিতে ডাকাত দলের চার সদস্য নিহত হয়েছে।এসময় আশঙ্কাজনক আরো দুই ডাকাতকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।
শরীয়তপুরের জাজিরায় জীবন বেপারী (৩৫) ও রিপন মৃধা (৩৫) নামে দুই ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
কক্সবাজারের চকরিয়ায় চোর সন্দেহে ৫ জনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ইদমনি এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাদের নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি।
যশোরে চোর সন্দেহে রড-হাতুড়ি দিয়ে পিটিয়ে এক যুবককে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় যশোর সদর উপজেলার রামনগরের সতীঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রামে বেশ কিছুদিন ধরেই গরু চুরির ঘটনা ঘটছিল।
কুমিল্লায় একাত্তর টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক ও ক্যামেরাপার্সনের ওপর হামলার ঘটনায় কুমিল্লা-৬ (সদর) আসনের নৌকার প্রার্থী আকম বাহাউদ্দিন বাহার এমপিকে শোকজ করা হয়েছে।
নারায়ণগঞ্জের ফতুল্লার দেওভোগ এলাকায় গণপিটুনিতে কৃষ্ণা (৩২)) নামে এক ছিনতাইকারীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। শনিবার (২৫ নভেম্বর) রাত ৯টার দিকে ফতুল্লার দেওভোগ মাদরাসা সংলগ্ন পূর্ব নগর গলিতে এ ঘটনা ঘটে। নিহত কৃষ্ণা ফতুল্লা মডেল থানার মাসদাইর গুদারাঘাট এলাকার গ্রি চন্দ্র সেনের ছেলে।
নারায়ণগঞ্জে গণপিটুনিতে হাবিবুর রহমান হাবু নামে চিহ্নিত এক ছিনতাইকারী নিহত হয়েছে। বুধবার (২২ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ কাচারিগল্লি এলাকায় এ ঘটনা ঘটে।
মাদারীপুরের শিবচরে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর গণপিটুনিতে দুইজন নিহতের ঘটনায় শিবচর থানায় দুইটি মামলা দায়ের হয়েছে। এই মামলায় আসামি করা হয়েছে তিন শতাধিক। মামলার পরে গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে এলাকায়।