ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি বাড়ছে তিস্তা অববাহিকায়। পানির চাপে লালমনিরহাটের তিস্তা ব্যারাজ পয়েন্টে ৪৪টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। ফলে হু হু করে পানি ঢুকে চর ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। দেখা দিয়েছে আকস্মিক বন্যা ।
প্লাবিত
হবিগঞ্জের বাহুবল উপজেলায় করাঙ্গী নদীর বাঁধ ভেঙে দুটি গ্রাম সন্তোষপুর ও নিজগাঁও প্লাবিত হয়েছে।
হবিগঞ্জের বাহুবল উপজেলায় করাঙ্গী নদীর বাঁধ ভেঙে দুটি গ্রাম সন্তোষপুর ও নিজগাঁও প্লাবিত হয়েছে।
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২৩৫ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ রেজাউল করিম খান বলেন, ‘রবিবার (২৬ মে) সন্ধ্যা ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২৩৫ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। স্বাভাবিকের তুলনায় অনেক বৃষ্টির কারণে নগরজুড়ে জলাবদ্ধতা তৈরি হয়েছে। আগামীকালও বৃষ্টিপাত অব্যাহত থাকবে।’
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বেড়িবাঁধ না থাকায় জোয়ারের পানি ঢুকে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়ন প্রায় ১১ টি ইউনিয়ন প্লাবিত হয়ে ৫০ হাজার মানুষ পানিবন্দী হয়েছেন।
ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ঘর চাপা পড়ে মনেজা খাতুন (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া বাঁধ ধসে প্লাবিত হয়েছে অন্তত ৩০ গ্রাম। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনেজা লালমোহন পশ্চিম চরউমেদ ৭ নং ওয়ার্ডের বাসিন্দা।
বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে সিলেটের নিম্নাঞ্চল। একই সঙ্গে সুরমা, কুশিয়ারা, পিয়াইন, ধলাই ও সারিসহ বিভিন্ন নদনদীর পানিও বাড়তে শুরু করেছে। সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া কুশিয়ারার পানি আমলশীদ পয়েন্টে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে।
তিস্তার পানি ডালিয়া ব্যারাজ পয়েন্টে বিপৎসীমার নিচে থাকলেও রংপুরের কাউনিয়া পয়েন্টের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। লালমনিরহাটের ৫ উপজেলাসহ রংপুরের কয়েকটি উপজেলার ১০ হাজার মানুষ পানিবন্দি হয়েছে পড়েছেন।
টানা কয়েক দিনের বৃষ্টিতে সাতক্ষীরা পৌরসভার নিন্মাঞ্চল ও সদর উপজেলার বিস্তৃর্ণ জনপদ পানিতে তলিয়ে গেছে। পানি নিস্কাশন না হওয়ায় মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। দূর্ভোগে পড়েছে হাজার হাজার মানুষ।
সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়ছে। পানি বৃদ্ধির ফলে প্লাবিত হচ্ছে যমুনা অভ্যন্তরে চরাঞ্চল। ইতোমধ্যে তলিয়ে যেতে শুরু করেছে বসতবাড়ি।বুধবার (৩০ আগস্ট) সকালে সরেজমিনে এই দৃশ্য দেখা যায়।