সিরাজগঞ্জে মাঠে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার বিকালে (২৬ এপ্রিল) রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের মল্লিকচান এবং তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
বজ্রপাত
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতের ঘটনায় নারীসহ দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সারাদেশে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গাইবান্ধায় পাঁচজন, সিরাজগঞ্জে দুইজন, জামালপুরে দুইজন, ঠাকুরগাঁওয়ে দুইজন এবং নাটোর, পঞ্চগড় ও বগুড়ায় একজন করে মারা গেছেন।
বগুড়ার গাবতলীতে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে সুমন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলায় বজ্রপাতে দুই নারী শিক্ষার্থী আহত হয়েছেন। রবিবার (২৬ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে অচেতন অবস্থায় তাদের ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
জামালপুরে পৃথক স্থানে বজ্রপাতে নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে।
গাইবান্ধার সুন্দরগঞ্জ ও সাঘাটা উপজেলায় বজ্রপাতে এক শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন। এছাড়া বজ্রপাতে একটি গরু ও একটি ঘোড়া মারা গেছে
রবিবার সকাল ৯টার দিকে উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নীলফামারীর জলঢাকায় বজ্রপাতে লাবলু হোসেন (৫০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। এছাড়া আখতারুজ্জামান (৩৮) নামে এক স্কুলশিক্ষক আহত হয়েছেন।
রংপুরের মিঠাপুকুরে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।