ভারতের মহারাষ্ট্রে ট্রাকের সাথে সংঘর্ষে বাসে আগুনে ১১ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অন্তত ৩৮ জন। তবে আহতদের আঘাত গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।তাদের চিকিৎসা চলছে।
বাসে আগুন
রাজধানীর রামপুরায় অনাবিল বাসের চাপায় শিক্ষার্থী মাঈনুদ্দিন নিহতের পর বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় মূলহোতা মনির হোসেনসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে রাজধানীর রামপুরা ও কুমিল্লা থেকে তাদের গ্রেফতার করা হয়।
রাজশাহীত আমচত্বর ট্রাক টার্মিনালে পরিত্যক্ত অবস্থায় রাখা বিআরটিসির দুটি বাসে আগুন লাগানোর ঘটনা ঘটেছে।
রাজধানীর বিভিন্ন জায়গায় সম্প্রতি বাসে অগ্নিসংযোগের ঘটনায় শনিবার পল্টন এলাকায় অভিযান চালিয়ে গোয়েন্দারা তিনজনকে গ্রেপ্তার করেছেন।
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা সোমবার সংসদে বলেছেন, বিএনপি তাদের চিরায়ত অভ্যাসের অংশ হিসেবে বাসে অগ্নিসংযোগ করে আওয়ামী লীগের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে।
ভোটে অনিয়মের অভিযোগ এনে রাজধানীর বিভিন্ন স্থানে বাস আগুন দেওয়ার ঘটনায় বিএনপির উপর অভিযোগ দেওয়ায় বিবৃতি দিয়েছে দলটি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপিকে হেয়প্রতিপন্ন করতে এবং এর দায় চাপিয়ে নেতাকর্মীদের ওপর ষড়যন্ত্রমূলকভাবে হয়রানি করতে চায় সরকার।
রাজধানীর পাঁচটি স্থানে বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।আজ বৃহস্পতিবার দুপুর দেড়টা থেকে আড়াইটার মধ্যে রাজধানীর মতিঝিল, প্রেসক্লাব সংলগ্ন সচিবালয় মোড়, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও শাহবাগ এলাকায় দুটি বাসে আগুন ধরিয়ে দেয়া হয়।